শুক্রবার ৫ জুন, ২০২৬

বাগেরহাট-১ আসনে ইসলামী আন্দোলনের শামিমের নেতৃত্বে বিশাল মোটরসাইকেল শোভাযাত্রা

26 August, 2025 8:55:35
বাগেরহাট-১ আসনে ইসলামী আন্দোলনের শামিমের নেতৃত্বে বিশাল মোটরসাইকেল শোভাযাত্রা

চিতলমারী প্রতিনিধিঃ ২৬ আগস্ট মঙ্গলবার ২০২৫।

ইসলামী আন্দোলন বাংলাদেশের বাগেরহাট-১ আসনের মনোনীত প্রার্থী মোল্লা মো. মুজিবুর রহমান শামিমের নেতৃত্বে সোমবার (২৫ আগস্ট) এক বর্ণাঢ্য মোটরসাইকেল শোভাযাত্রা অনুষ্ঠিত হয়। প্রায় দেড় হাজার মোটরসাইকেল ও শতাধিক পিকআপ ভ্যান নিয়ে চিতলমারী, মোল্লাহাট ও ফকিরহাটের বিভিন্ন এলাকায় শোভাযাত্রাটি প্রদক্ষিণ করে। এতে প্রায় দশ হাজার নেতা-কর্মী ও স্থানীয় মানুষ অংশ নেন।

প্রচণ্ড রোদ উপেক্ষা করে অংশগ্রহণকারীরা হাতে দলীয় পতাকা ও হাতপাখার প্রতীক নিয়ে স্লোগান দেন। শোভাযাত্রাটি চিতলমারী থেকে শুরু হয়ে মোল্লাহাট, বড়ঘাট বাজার, চরকুলিয়া, গাংনি, নাশুখালি হয়ে ফকিরহাটের বটতলা অতিক্রম করে নোয়াপাড়া, কাটাখালি মোড় ঘুরে আবার ফকিরহাট হয়ে বাখরগঞ্জ বাজার ও চিতলমারী বাজার প্রদক্ষিণ শেষে নালুয়া বাজারে গিয়ে শেষ হয়। সেখানে এক সংক্ষিপ্ত বক্তব্য ও বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।

বক্তব্যে মোল্লা মো. মুজিবুর রহমান শামিম বলেন, তার দল যদি রাষ্ট্র পরিচালনার সুযোগ পায় তবে বাংলাদেশে উন্নয়নের এক নতুন দিগন্তের সূচনা হবে। দল-মত নির্বিশেষে সবাইকে হাতপাখা প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানিয়ে তিনি আরও বলেন, জনগণ সমর্থন দিলে চিতলমারীকে শিল্পাঞ্চল হিসেবে গড়ে তোলা হবে, যাতে এখানকার কোনো শিক্ষিত যুবক-যুবতী বেকার না থাকে।

শোভাযাত্রার সফল আয়োজনের জন্য উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের বাগেরহাট-১ আসনের মনোনীত প্রার্থী মোল্লা মো. মুজিবুর রহমান শামিম নিজে, বাগেরহাট-১ আসনের আহ্বায়ক মাওলানা নিজাম উদ্দিন, ইসলামী আন্দোলন বাংলাদেশ বাগেরহাট জেলার সভাপতি হাফেজ মাওলানা মাহাফুজুর রহমান, সেক্রেটারি হাফেজ মাওলানা মোসারফ হোসেন এবং যুগ্ম সাধারণ সম্পাদক মুফতি নুরুজ্জামান। উপস্থিত ছিলেন আরও—বাগেরহাট ইসলামী যুব আন্দোলনের সভাপতি মুফতি তরিকুল ইসলাম, ইসলামী ছাত্র আন্দোলনের সভাপতি মো. মহিবুল্লাহ, চিতলমারী উপজেলা সভাপতি ডা. আবুল কালাম কাজী, সেক্রেটারি মাওলানা শাহাদত হুসাইন এবং ইসলামী যুব আন্দোলনের চিতলমারী উপজেলা সভাপতি ডা. নাজমুল হুদা।

এছাড়া মোল্লাহাট উপজেলা সভাপতি মাওলানা মো. মিজানুর রহমান ও সেক্রেটারি মো. আবুল বাশার ফকির, ফকিরহাট উপজেলা সভাপতি মো. ইমরান বিন লুতফর ও সেক্রেটারি মাওলানা মো. আলামিনও সক্রিয়ভাবে অংশ নেন। পুরো কর্মসূচির বাস্তবায়নে নেতৃত্ব দেন বাস্তবায়ন কমিটির সদস্য সচিব শেখ বাদশা আলম ও জাহাঙ্গীর আলম মুন্সী। সার্বিক সহযোগিতায় ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের ত্যাগী নেতা মো. আব্দুল্লাহ গাজী।

সর্বশেষ

  • প্রকাশক ও সম্পাদক : প্রিন্স মন্ডল অলিফ বার্তা সম্পদাক : মোঃ জাকির হোসেন
  • আইটি ইনর্জাচ : আসমা-উল-হুসনা মোবাইল : 01737208208
অফিস : বার্তা ও বাণিজ্যিক কার্যালয় , ৩৭/৬, আজিমপুর রোড, আজিমপুর, ঢাকা-১২০৫ ইমেইল : buletin247@gmail.com, 01711977369

Developed by bditsupport