বাগেরহাটে বিএনপি’র মনোনয়নপত্র সংগ্রহ করলেন রুনা গাজী
বাগেরহাটে বিএনপি'র মনোনয়নপত্র সংগ্রহ করলেন রুনা গাজী

মো: আজাদ খান, চিতলমারী প্রতিনিধিঃ
বাগেরহাটে অগ্রগতিমূলক কাজের প্রতিশ্রুতি,বিএনপি’র মনোনয়নপত্র সংগ্রহ করলেন সাবেক উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রুনা গাজী। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র সংরক্ষিত নারী আসনে মনোনয়নপএ সংগ্রহ করেছেন বিএনপি কেন্দ্রীয় নেএী ও সাবেক উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রুনা গাজী। শনিবার দুপুর ১টায় রাজধানীর নয়াপল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয় থেকে মনোনয়পত্র সংগ্রহ করেন। মনোনয়নপত্র সংগ্রহ শেষে রুনা গাজী বলেন’ যদি দল তার যোগ্যতা, দীর্ঘদিনের রাজনৈতিক অভিজ্ঞতা, অমানবিক নির্যাতন, জেল- জুলুম, মামলা- হামলা, দলের দুর্দিনে রাজনৈতিক মাঠে অবস্থান নেওয়া মূল্যায়ন করলে তিনি আশাবাদী বলে ব্যক্ত করেন।
মনোনয়ন পেয়ে তিনি নির্বাচিত হতে পারলে বৈষম্য দূরীকরণ, নারীদের অধিকার রক্ষা ও জবাবদিহিমূলক একটি সামাজিক পরিবেশ তৈরি করার প্রতিশ্রুতি দেন।
বিডি-প্রেস 24 ডটকম কর্তৃক প্রকাশিত সংবাদ, ছবি, তথ্য ইত্যাদির অননুমোদিত ব্যবহার কপিরাইট আইন অনুসারে শাস্তিযোগ্য।
এই আইন লঙ্ঘনকারী যেকোনো ব্যক্তি বা সংস্থার বিরুদ্ধে ব্যবস্থাপনা কর্তৃক যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।
























মন্তব্য: