বৃহস্পতিবার ২৩ জুলাই, ২০২৬

বাগেরহাটের বাদোখালী বিলে মাছের পোনা অবমুক্ত

29 August, 2025 12:45:27
বাগেরহাটের বাদোখালী বিলে মাছের পোনা অবমুক্ত

আজাদ রুহুল আমিন, বাগেরহাট জেলা প্রতিনিধিঃ ২৮ আগস্ট বৃহস্পতিবার ২০২৫।

বাগেরহাট সদর উপজেলার বিশাল আয়তনের বাদোখালী বিলে পোনা মাছ অবমুক্তকরণ কর্মসূচি পালন করা হয়েছে। জেলা মৎস্য অধিদপ্তরের আয়োজনে সকাল থেকে দিনব্যাপী এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৎস্য অধিদপ্তর খুলনা বিভাগের পরিচালক মোঃ জাহাঙ্গীর আলম। তিনি আনুষ্ঠানিকভাবে পোনা অবমুক্তকরণের উদ্বোধন করেন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বাগেরহাট জেলা মৎস্য কর্মকর্তা ড. মোঃ আবুল কালাম আজাদ, খুলনা অঞ্চলের সিনিয়র সহকারী পরিচালক মোঃ মনিরুল মামুন ও রাজ কুমার বিশ্বাস, বাগেরহাট সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা এস. এম. মুস্তাফিজুর রহমান, সদর উপজেলার সিনিয়র মৎস্য কর্মকর্তা মোঃ ফেরদৌস আনসারীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও বিভিন্ন পর্যায়ের সুফলভোগী মাছ চাষি।

কর্মসূচির অংশ হিসেবে সদর উপজেলার ২১টি প্রাতিষ্ঠানিক পুকুরে মোট ৪৪৩ কেজি কার্পজাতীয় মাছ অবমুক্ত করা হয়। এর মধ্যে রুই ৫০ শতাংশ, কাতলা ২৫ শতাংশ, মৃগেল ২৫ শতাংশ এবং শিং মাছ ৪ কেজি অবমুক্ত করা হয়।

সর্বশেষ

  • প্রকাশক ও সম্পাদক : প্রিন্স মন্ডল অলিফ বার্তা সম্পদাক : মোঃ জাকির হোসেন
  • আইটি ইনর্জাচ : আসমা-উল-হুসনা মোবাইল : 01737208208
অফিস : বার্তা ও বাণিজ্যিক কার্যালয় , ৩৭/৬, আজিমপুর রোড, আজিমপুর, ঢাকা-১২০৫ ইমেইল : buletin247@gmail.com, 01711977369

Developed by bditsupport