মঙ্গলবার ১২ মে, ২০২৬

বাউফলে চার কিশোরী নিখোঁজ, পরিবারের উদ্বেগ

12 May, 2026 11:48:08
বাউফলে চার কিশোরী নিখোঁজ, পরিবারের উদ্বেগ

মোঃ ইমরান হোসাইন বাউফল পটুয়াখালী প্রতিনিধিঃ

পটুয়াখালীর বাউফল উপজেলার চার কিশোরী গত ১০ মে রবিবার সকাল থেকে নিখোঁজ রয়েছে বলে জানিয়েছেন তাদের পরিবারের সদস্যরা। এ ঘটনায় এলাকায় উদ্বেগ ও উৎকণ্ঠা বিরাজ করছে।
নিখোঁজ কিশোরীরা হলো— ১. আয়েশা বিনতে আলী, ২. রাইছা আক্তার সানজিদা, ৩. মোসা: সাজনিন, ৪. ফাতেমা আক্তার সানজিদা।

পরিবার সূত্রে জানা গেছে, গত ১০ মে সকাল আনুমানিক ১১টার দিকে তারা বাসা থেকে বের হয়। এরপর থেকে তাদের আর খুঁজে পাওয়া যাচ্ছে না। স্বজনরা সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও এখন পর্যন্ত কোনো সন্ধান পাননি।

নিখোঁজদের বয়স আনুমানিক ১০ থেকে ১৪ বছরের মধ্যে বলে জানা গেছে। এ ঘটনায় পরিবারগুলোর মাঝে চরম উদ্বেগ ও উৎকণ্ঠা দেখা দিয়েছে।
যদি কোনো সহৃদয় ব্যক্তি তাদের সন্ধান পেয়ে থাকেন, তাহলে দ্রুত পরিবারের সদস্যদের অথবা নিকটস্থ থানায় যোগাযোগ করার জন্য অনুরোধ জানিয়েছেন স্বজনরা।

সর্বশেষ

  • প্রকাশক ও সম্পাদক : প্রিন্স মন্ডল অলিফ বার্তা সম্পদাক : মোঃ জাকির হোসেন
  • আইটি ইনর্জাচ : আসমা-উল-হুসনা মোবাইল : 01737208208
অফিস : বার্তা ও বাণিজ্যিক কার্যালয় , ৩৭/৬, আজিমপুর রোড, আজিমপুর, ঢাকা-১২০৫ ইমেইল : buletin247@gmail.com, 01711977369

Developed by bditsupport