মঙ্গলবার ৮ সেপ্টেম্বর, ২০২৬

বহুদলীয় গণতন্ত্রের জনক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান” খাইরুল কবির খোকন

2 June, 2026 12:32:35
বহুদলীয় গণতন্ত্রের জনক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান" খাইরুল কবির খোকন

ওমর ফারুক, নরসিংদীঃ

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর প্রতিষ্ঠাতা, মহান স্বাধীনতার ঘোষক এবং বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে নরসিংদী সদর উপজেলার করিমপুরে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১ জুন) দুপুরে করিমপুর ইউনিয়ন বিএনপির উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুগ্ম মহাসচিব ও নরসিংদী জেলা বিএনপির সভাপতি খাইরুল কবির খোকন।
প্রধান অতিথির বক্তব্যে খাইরুল কবির খোকন বলেন, “বহুদলীয় গণতন্ত্রের জনক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এক অনন্য নাম।

‘আমি মেজর জিয়া বলছি’এই ঐতিহাসিক ঘোষণার মাধ্যমে তিনি স্বাধীনতা সংগ্রামে জাতিকে ঐক্যবদ্ধ করেছিলেন এবং পরবর্তীতে দেশে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করে নতুন রাজনৈতিক ধারার সূচনা করেন।”

তিনি আরও বলেন, “জিয়াউর রহমান দেশের অর্থনৈতিক উন্নয়ন, প্রবাসী কর্মসংস্থান বৃদ্ধি, গার্মেন্টস শিল্পের বিকাশ এবং আঞ্চলিক সহযোগিতা জোরদারে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। দক্ষিণ এশিয়ার দেশগুলোর পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির লক্ষ্যে সার্ক প্রতিষ্ঠার ক্ষেত্রেও তাঁর দূরদর্শী ভূমিকা ছিল।”

বিএনপির এই নেতা বলেন, “জীবিত জিয়ার চেয়ে মৃত জিয়া আজ আরও শক্তিশালী। দেশের মানুষ এখনও তাঁর আদর্শ ও জাতীয়তাবাদী দর্শনে অনুপ্রাণিত। বিএনপি সবসময় জনগণের ভোটে ক্ষমতায় এসেছে এবং জনগণের আস্থা অর্জন করেছে।”

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সদর উপজেলা বিএনপির সভাপতি আবু সালেহ চৌধুরী ও সাধারণ সম্পাদক ইকবাল হোসেন।

সভায় সভাপতিত্ব করেন করিমপুর ইউনিয়ন বিএনপির আহ্বায়ক আসাদুজ্জামান কাজল এবং সঞ্চালনা করেন ইউনিয়ন বিএনপির সদস্য সচিব মনিরুল ইসলাম মনির।

আলোচনা সভায় করিমপুর ইউনিয়ন বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানের শেষে শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পরিবারের প্রয়াত সদস্যদের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। একইসঙ্গে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, ডা. জুবাইদা রহমান ও জাইমা রহমানের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু এবং সার্বিক কল্যাণ কামনা করা হয়।

সর্বশেষ

  • প্রকাশক ও সম্পাদক : প্রিন্স মন্ডল অলিফ বার্তা সম্পদাক : মোঃ জাকির হোসেন
  • আইটি ইনর্জাচ : আসমা-উল-হুসনা মোবাইল : 01737208208
অফিস : বার্তা ও বাণিজ্যিক কার্যালয় , ৩৭/৬, আজিমপুর রোড, আজিমপুর, ঢাকা-১২০৫ ইমেইল : buletin247@gmail.com, 01711977369

Developed by bditsupport

PhotoCard Icon
Create PhotoCard