মোঃ মিনহাজুল ইসলাম, ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি:
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে ‘মুভমেন্ট ফর পাংকচুয়ালিটি’র বর্ষপূর্তি উপলক্ষে বর্ণাঢ্য সাইকেল র্যালি ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
১৭ এপ্রিল (শুক্রবার) সকাল ৯টায় মাকসুদা আজিজ লাইব্রেরী প্রাঙ্গণ থেকে শুরু হওয়া সাইকেল র্যালিটি সাদ্দাম মোড়, জামতলা হয়ে বাসস্ট্যান্ড ঘুরে পুনরায় একই স্থানে গিয়ে শেষ হয়। এতে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রায় শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করে।
র্যালি শেষে লাইব্রেরির কনফারেন্স রুমে কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতার বিষয় ছিল মুক্তিযুদ্ধ, বাংলাদেশ ও সমসাময়িক বিষয়াবলি। এতে বিভিন্ন স্কুল ও কলেজের ৬০ জন শিক্ষার্থী অংশ নেয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুভমেন্ট ফর পাংকচুয়ালিটির স্বপ্নদ্রষ্টা রোটারিয়ান অধ্যাপক ডা. মেফতাউল ইসলাম মিলন, সম্মিলিত শিক্ষক পরিষদের সভাপতি অধ্যক্ষ বাবুল আখতার, কাডা সভাপতি লিয়াকত আলী, সংগঠনের এডিশনাল চিফ কো-অর্ডিনেটর মো. মাহফুজুল ইসলাম কিরণ এবং কো-অর্ডিনেটর মুরাদ, প্রিন্স, লিমন, সাজ্জাদ, বেলাল, মিন্টুসহ অন্যান্য ভলান্টিয়াররা।
কুইজ প্রতিযোগিতায় ‘ক’ গ্রুপে (৬ষ্ঠ-৮ম) প্রথম স্থান অর্জন করে তাহসিন লুবাবা, দ্বিতীয় হয় আব্দুল্লাহ শাহাদ মিনান এবং তৃতীয় স্থান লাভ করে সুমাইয়া জান্নাত অনা। ‘খ’ গ্রুপে (৯ম-১২+) প্রথম হয় তানজিদ হাসান নিরব, দ্বিতীয় নাহিদ হাসান এবং তৃতীয় স্থান অধিকার করে সাব্বির আহমেদ ধুভ।
বিজয়ীদের মধ্যে বই, ঘড়ি ও নগদ অর্থ পুরস্কার প্রদান করা হয়।
অনুষ্ঠানটি বাস্তবায়নে সহযোগিতা করে ভুরুংগামারি উন্নয়ন সোসাইটি ও মুভমেন্ট ফর পাংকচুয়ালিটি।
প্রকাশকও সম্পাদক : প্রিন্স মন্ডল অলিফ.বার্তা সম্পাদক:মোঃ জাকির হোসেন,IT ইনচার্জ: আসমা-উল-হুসনা।