বটিয়াঘাটা থানা পুলিশের আয়োজনে সুধী সমাবেশ অনুষ্ঠিত | বিডি-প্রেস 24 ডট কম
হোম / Uncategorized / বিস্তারিত

বটিয়াঘাটা থানা পুলিশের আয়োজনে সুধী সমাবেশ অনুষ্ঠিত

17 June 2026, 6:53:42

বটিয়াঘাটা থানা পুলিশের আয়োজনে সুধী সমাবেশ অনুষ্ঠিত

রিপন রায়, খুলনা বটিয়াঘাটা প্রতিনিধিঃ

খুলনা জেলা পুলিশ সুপার তাজুল ইসলাম বলেছেন,মাদক,ইভটিজিং, সন্ত্রাস, চুরি, রাহাজানি,ছিনতাই, ডাকাতি পুলিশের কাছে বড় চ্যালেন্জ হয়ে দাঁড়িয়েছে। সমাজ থেকে এটা দূর করতে না পারলে আমরা কেউ রেহাই পাবো না। তাই পুলিশের পাশাপাশি সাধারণ জনগনকেও জানমাল রক্ষার্থে এগিয়ে আসতে হবে। নিজেদের রক্ষার্থে পুলিশকে সাথে নিয়ে সমাজবিরোধী কার্যকলাপে লিপ্ত সকল অপশক্তি রুখে দিতে পুলিশ ও জনতা এক কাতারে দাঁড়াতে হবে। তানাহলে দেশ রক্ষা করা কঠিন হয়ে দাঁড়াবে।তিনি গতকাল মঙ্গলবার বিকাল ৪ টায় বটিয়াঘাটা থানা অভ্যন্তরে থানার অফিসার ইনচার্জ মারুফ হোসেন’র সভাপতিত্বে ও স্বাগত বক্তৃতার মধ্য দিয়ে এ কথাগুলি বলেন। থানার সেকেন্ড অফিসার এসআই রবি শংকর’র সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বটিয়াঘাটা থানা ওসি তদন্ত শাহীনুর রহমান গোলদার, উপজেলা প্রেসক্লাবের সভাপতি প্রতাপ ঘোষ, সাধারণ সম্পাদক ইন্দ্রজিৎ টিকাদার,উপজেলা বিএনপির আহ্বায়ক এজাজুর রহমান শামীম, সদস্য সচিব খন্দকার ফারুক হোসেন,উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক ও সাবেক চেয়ারম্যান এমডি খায়রুল ইসলাম খান জনি, জেলা মুক্তিযোদ্ধা দলের সভাপতি কামরুল ইসলাম,উপজেলা যুবদলের সদস্য সচিব বাহাদুর মুন্সী, যুগ্ম আহ্বায়ক লিটন হাওলাদার,ইউনিয়ন বিএনপি নেতা যথাক্রমে রুহুল মোমিন লিটন, মোল্লা ইমরান আহমেদ, আসাবুর রহমান হাওলাদার, পলাশ মহলদার,জামায়াত নেতা আল আমীন গোলদার, বিএনপি নেতা সুদীপ্ত মল্লিক,সাংবাদিক এস এম এ ভূট্টো, সাংবাদিক গৌরদাস ঢালী,সাংবাদিক আরিফুজ্জামান দুলু, সাংবাদিক শাওন হাওলাদার, সাংবাদিক গাজী তরিকুল ইসলাম, সাংবাদিক পরাগ রায়, সাংবাদিক রিপন রায়, সাংবাদিক সুদীপ্ত বিশ্বাস শুভ, মানবাধিকার কর্মী সরদার হাফিজুর রহমান হাফিজ, ইউপি সদস্যা রত্না অধিকারী অশোক কুমার মন্ডল, কার্তিক মন্ডল সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ।

বিডি-প্রেস 24 ডটকম কর্তৃক প্রকাশিত সংবাদ, ছবি, তথ্য ইত্যাদির অননুমোদিত ব্যবহার কপিরাইট আইন অনুসারে শাস্তিযোগ্য।

এই আইন লঙ্ঘনকারী যেকোনো ব্যক্তি বা সংস্থার বিরুদ্ধে ব্যবস্থাপনা কর্তৃক যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

মন্তব্য: