বটিয়াঘাটা উপজেলা উন্নয়ন সমন্বয় কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
বটিয়াঘাটা উপজেলা উন্নয়ন সমন্বয় কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

রিপন রায়, খুলনা বটিয়াঘাটা প্রতিনিধিঃ
বটিয়াঘাটা উপজেলা উন্নয়ন সমন্বয় কমিটির মাসিক সভা গতকাল বৃহস্পতিবার বেলা ১১ টায় উপজেলা নির্বাহী অফিসার ও উন্নয়ন সমন্বয় কমিটির সভাপতি থান্দার কামরুজ্জামান’র সভাপতিত্বে স্থানীয় পরিষদ সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ ওয়াহিদুজ্জামান, প্রাণীসম্পদ অফিসার ডাঃ তরিকুল ইসলাম, কৃষি অফিসার কৃষিবিদ আবু বকর সিদ্দিক, সিনিয়র মৎস্য অফিসার মোঃ সেলিম সুলতান, পরিবার পরিকল্পনা কর্মকর্তা তাহসিন রেজা, প্রকৌশলী গৌতম কুমার মন্ডল, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ সেলিম মিয়া, সমাজ সেবা অফিসার নিগার সুলতানা, যুব উন্নয়ন কর্মকর্তা আবু বকর মোল্লা, মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ জাহিদুর রহমান,প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ আব্দুর রব, সমবায় কর্মকর্তা মোঃ ফরিদ আহমেদ, ফরেস্ট অফিসার মোঃ লিয়াকত আলী খান,মহিলা বিষয়ক কর্মকর্তা বিপাশা দেবী তনু,পল্লী উন্নয়ন কর্মকর্তা জনস্বাস্থ্য প্রকৌশল সুলতানা নাছরিন,রুনা আক্তার সুমি, ইউপি চেয়ারম্যান যথাক্রমে পল্লব বিশ্বাস রিটু,আসলাম হালদার, জাকির হোসেন লিটু, প্যানেল চেয়ারম্যান পার্থ রায় মিঠু, প্যানেল চেয়ারম্যান মোঃ কবির আকুঞ্জী, প্যানেল চেয়ারম্যান কৌশিক পাল প্রমূখ । সভায় উচ্চ উপজেলার সার্বিক উন্নয়ন সমন্বয় বিষয়ে আলোচনা হয় ।
বিডি-প্রেস 24 ডটকম কর্তৃক প্রকাশিত সংবাদ, ছবি, তথ্য ইত্যাদির অননুমোদিত ব্যবহার কপিরাইট আইন অনুসারে শাস্তিযোগ্য।
এই আইন লঙ্ঘনকারী যেকোনো ব্যক্তি বা সংস্থার বিরুদ্ধে ব্যবস্থাপনা কর্তৃক যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

























মন্তব্য: