রিপন রায়, খুলনা বটিয়াঘাটা প্রতিনিধিঃ
বটিয়াঘাটা উপজেলায় মর্নিং যুব ফুটবল ক্লাবের আয়োজনে গতকাল শুক্রবার বিকাল ৪ টায় বিশ্বকাপ ফুটবল টুর্নামেন্টকে প্রাণবন্ত করতে উপজেলা পরিষদ মাঠে অনুকরণ করে ব্রাজিল একাদশ ও আর্জেন্টিনা একাদশের মধ্যে এক আনন্দঘন প্রীতি ম্যাচ অনুষ্ঠিত হয়। খেলা পরিচালনা করেন অসীত বিশ্বাস, নিশান বৈরাগী ও বিশ্বজিৎ রায়। এ সময় উপস্থিত ছিলেন মর্নিং ক্লাবের চয়ন বিশ্বাস, পার্থ প্রতীম মন্ডল,শান্তনু মন্ডল ছুটুল, মনোজ দাশ, জুবায়ের হোসেন, আনোয়ার হোসেন,সাংবাদিক গাজী তরিকুল ইসলাম , হৃদয় সরকার, তাপস বিশ্বাস, রোমান হোসেন, দিপু গোলদার, টিটপ চক্রবর্তী প্রমূখ। খেলায় ব্রাজিল ২-০ গোলে আর্জেন্টিনাকে পরাজিত করে। খেলা শেষে বিয়জীদের মাঝে পুরস্কার বিতরন করেন অতিথিবৃন্দ।খেলায় অসংখ্য দর্শকের সমাগম ঘটে।
প্রকাশকও সম্পাদক : প্রিন্স মন্ডল অলিফ.বার্তা সম্পাদক:মোঃ জাকির হোসেন,IT ইনচার্জ: আসমা-উল-হুসনা।