শনিবার ৫ সেপ্টেম্বর, ২০২৬

বটিয়াঘাটায় জলমা আশীর্বাদ এজি স্কুল এন্ড হোপ সেন্টারের আয়োজনে শিশুদের মাঝে ভালোবাসা উপহার বিতরণ

17 May, 2026 9:34:50
বটিয়াঘাটায় জলমা আশীর্বাদ এজি স্কুল এন্ড হোপ সেন্টারের আয়োজনে শিশুদের মাঝে ভালোবাসা উপহার বিতরণ

রিপন রায়, খুলনা বটিয়াঘাটা প্রতিনিধিঃ

বটিয়াঘাটায় জলমা আশীর্বাদ এজি স্কুল এন্ড হোপ সেন্টার ও জলমা গেৎশিমানী এজি‌ চার্চ এর আয়োজনে অপারেশন জেনারেশন কর্তৃক শিশুদের মাঝে ভালোবাসা উপহার বক্স বিতরণ অনুষ্ঠান গতকাল শনিবার বেলা ১১ টায় স্থানীয় স্কুলে অনুষ্ঠিত হয় । বিএজিসি পশ্চিম বিভাগের সভাপতি ও জলমা আশীর্বাদ এজি স্কুল এন্ড হোপ সেন্টারের ভারপ্রাপ্ত কর্মকর্তা প্রবীর মন্ডল’র সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার থান্দার কামরুজ্জামান । বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ আশীর্বাদ এর নির্বাহী পরিচালক রেভাঃ অরুণ সরকার, বাংলাদেশ আশীর্বাদ এর ফাইন্যান্স এন্ড এডমিন অফিসার পা. কিশোর দাস, বাংলাদেশ আশীর্বাদ এর সাপোর্টার্স কেয়ার এন্ড এনগেজমেন্ট (এস সি এন্ড ই) ম্যানেজার মিসেস রুয়েলা সেড়াউ, খুলনা টিম কো-অর্ডিনেটর অপারেশন জেনারেশন ও আশীর্বাদ এরিয়া কো- অর্ডিনেটর রেভাঃ জেমস্ অসীত বিশ্বাস, দৈনিক খুলনা গ্ৰেজেট পত্রিকার বটিয়াঘাটা প্রতিনিধি ইন্দ্রজিৎ টিকাদার,স্কুলের শিক্ষক যথাক্রমে পলাশ মোল্লা,যিশপা মন্ডল , মাহিনূর আক্তার, উপহার বক্স বিতরণ করেন শামিমা আক্তার, রোজা আফরোজ,সালমা আক্তার,মাহিন ইসলাম, রিফাত ইসলাম, মোঃ রাব্বি হোসেন সহ কোমলমতি শিক্ষার্থীরা । অনুষ্ঠানের সার্বিক সহোযোগিতা করেন অপারেশন জেনারেশন ঢাকা । অনুষ্ঠান শেষে অতিথিবৃন্দ শিশুদের মাঝে ভালোবাসা উপহার তুলে দেন ।

সর্বশেষ

  • প্রকাশক ও সম্পাদক : প্রিন্স মন্ডল অলিফ বার্তা সম্পদাক : মোঃ জাকির হোসেন
  • আইটি ইনর্জাচ : আসমা-উল-হুসনা মোবাইল : 01737208208
অফিস : বার্তা ও বাণিজ্যিক কার্যালয় , ৩৭/৬, আজিমপুর রোড, আজিমপুর, ঢাকা-১২০৫ ইমেইল : buletin247@gmail.com, 01711977369

Developed by bditsupport

PhotoCard Icon
Create PhotoCard