বৃহস্পতিবার ১৬ এপ্রিল, ২০২৬

বগুড়ায় পুলিশ সদস্যদের মানবাধিকার ও জেন্ডার সচেতনতা বিষয়ক প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন

11 April, 2026 9:05:40
বগুড়ায় পুলিশ সদস্যদের মানবাধিকার ও জেন্ডার সচেতনতা বিষয়ক প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন

মোঃ সাব্বির ইসলাম,শেরপুর(বগুড়া) প্রতিনিধিঃ
বগুড়ার ইন-সার্ভিস ট্রেনিং সেন্টারে পুলিশ সদস্যদের জন্য “মানবাধিকার, জেন্ডার সচেতনতা ও সামাজিক দায়িত্ব” শীর্ষক বিশেষ প্রশিক্ষণ কোর্সের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
আজ শনিবার (১১ এপ্রিল ২০২৬ খ্রি.) আয়োজিত এই উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া জেলার পুলিশ সুপার জনাব মির্জা সায়েম মাহমুদ, পিপিএম।

অনুষ্ঠানে কোর্স সমন্বয়কের দায়িত্ব পালন করেন ইন-সার্ভিস ট্রেনিং সেন্টার, বগুড়ার নিরস্ত্র পুলিশ পরিদর্শক জনাব মোঃ মোবারক হোসেন।

প্রধান অতিথির বক্তব্যে পুলিশ সুপার বলেন, একজন পুলিশ সদস্যের পেশাদারিত্ব বৃদ্ধির পাশাপাশি মানবাধিকার রক্ষা, জেন্ডার বৈষম্য দূরীকরণ এবং জনগণের প্রতি সামাজিক দায়বদ্ধতা নিশ্চিত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি আরও বলেন, এ ধরনের প্রশিক্ষণ পুলিশ সদস্যদের জনবান্ধব ও দায়িত্বশীল আচরণ গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

তিনি আশা প্রকাশ করেন, এই প্রশিক্ষণ কোর্সের মাধ্যমে অর্জিত জ্ঞান ও দক্ষতা মাঠ পর্যায়ে কাজে লাগিয়ে পুলিশ সদস্যরা জনগণের আস্থা অর্জনে আরও সক্ষম হবেন।

উদ্বোধনী অনুষ্ঠানে জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, ইন-সার্ভিস ট্রেনিং সেন্টারের কর্মকর্তারা এবং প্রশিক্ষণার্থী পুলিশ সদস্যগণ উপস্থিত ছিলেন।

সর্বশেষ

  • প্রকাশক ও সম্পাদক : প্রিন্স মন্ডল অলিফ বার্তা সম্পদাক : মোঃ জাকির হোসেন
  • আইটি ইনর্জাচ : আসমা-উল-হুসনা মোবাইল : 01737208208
অফিস : বার্তা ও বাণিজ্যিক কার্যালয় , ৩৭/৬, আজিমপুর রোড, আজিমপুর, ঢাকা-১২০৫ ইমেইল : buletin247@gmail.com, 01711977369

Developed by bditsupport