সবীর আহমেদ ফোরকান, পরশুরাম প্রতিনিধি:
ফেনীর পরশুরাম উপজেলার বক্সমাহমুদ ইউনিয়নের কেতরাংগা এলাকায় অবৈধভাবে অনুমোদনবিহীন মাটি কাটার অভিযোগে গতকাল গভীর রাতে ভ্রাম্যমাণ অভিযান পরিচালনা করেছে সহকারী কমিশনার ভূমি এস এম শাফায়াত আখতার নূর । অভিযানে একটি এক্সেভেটর (খননযন্ত্র) জব্দ করে সম্পূর্ণরূপে অকেজো করে দেওয়া হয়।
প্রশাসন সূত্রে জানা যায়, সংশ্লিষ্টরা দাবি করেছিল যে তারা অনুমতি নিয়েই মাটি কাটার কাজ চালাচ্ছিল। তবে যাচাই-বাছাই করে দেখা যায়, প্রদর্শিত অনুমোদনপত্রে স্বাক্ষর, সিল ও ডকেট নম্বর জাল করা হয়েছে।
এ ঘটনায় জড়িত জালিয়াত চক্রকে শনাক্ত করে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলমান রয়েছে বলে প্রশাসন জানিয়েছে।
স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে ওই এলাকায় অবৈধভাবে মাটি কাটার ফলে পরিবেশ ও কৃষিজমির ক্ষতি হচ্ছিল। প্রশাসনের এমন অভিযানে তারা সন্তোষ প্রকাশ করেছেন।
প্রকাশকও সম্পাদক : প্রিন্স মন্ডল অলিফ.বার্তা সম্পাদক:মোঃ জাকির হোসেন,IT ইনচার্জ: আসমা-উল-হুসনা।