পরশুরাম প্রতিনিধিঃ
ফেনী ব্যাটালিয়ন (৪ বিজিবি) একরাতের চোরাচালান বিরোধী বিশেষ অভিযানে প্রায় ৬০ লক্ষ টাকার ভারতীয় মালামাল জব্দ করেছে।
বিজিবি সূত্রে জানা যায়, ফেনী ব্যাটালিয়ন (৪ বিজিবি) সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান প্রতিরোধে নিয়মিতভাবে বিভিন্ন ধরনের অভিযান পরিচালনা করে আসছে। এরই ধারাবাহিকতায় অদ্য ২৬ আগস্ট ২০২৬ তারিখ ফেনী জেলার ফুলগাজী ও ছাগলনাইয়া সীমান্ত এলাকায় চোরাচালান বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে ভারতীয় বিভিন্ন প্রকার শাড়ি, মোবাইল ডিসপ্লে, চকলেট ও সিরাম জব্দ করতে সক্ষম হয় বিজিবি সদস্যরা। জব্দকৃত মালামালের আনুমানিক বাজার মূল্য প্রায় ৬০ লক্ষ টাকা।
জব্দকৃত মালামাল পরবর্তী আইনী কার্যক্রমের জন্য স্থানীয় কাস্টমসে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
এ বিষয়ে ফেনী ব্যাটালিয়ন (৪ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্নেল এম এম জিল্লুর রহমান বলেন, "সীমান্তে চোরাচালান ও মাদকদ্রব্যের বিস্তার রোধ, অবৈধ অনুপ্রবেশ প্রতিহত, সীমান্তের সার্বিক নিরাপত্তা নিশ্চিতকরণ এবং যেকোনো ধরনের সীমান্ত অপরাধ দমনে বিজিবি সর্বদা সজাগ, সতর্ক ও তৎপর রয়েছে। একইসাথে সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধে বিজিবির নিয়মিত ও বিশেষ অভিযান অব্যাহত থাকবে।"
প্রকাশকও সম্পাদক : প্রিন্স মন্ডল অলিফ.বার্তা সম্পাদক:মোঃ জাকির হোসেন,IT ইনচার্জ: আসমা-উল-হুসনা।