ফেনী ব্যাটালিয়ন (৪ বিজিবি) কর্তৃক ৬০ লক্ষ টাকার ভারতীয় মালামাল জব্দ
ফেনী ব্যাটালিয়ন (৪ বিজিবি) কর্তৃক ৬০ লক্ষ টাকার ভারতীয় মালামাল জব্দ

পরশুরাম প্রতিনিধিঃ
ফেনী ব্যাটালিয়ন (৪ বিজিবি) একরাতের চোরাচালান বিরোধী বিশেষ অভিযানে প্রায় ৬০ লক্ষ টাকার ভারতীয় মালামাল জব্দ করেছে।
বিজিবি সূত্রে জানা যায়, ফেনী ব্যাটালিয়ন (৪ বিজিবি) সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান প্রতিরোধে নিয়মিতভাবে বিভিন্ন ধরনের অভিযান পরিচালনা করে আসছে। এরই ধারাবাহিকতায় অদ্য ২৬ আগস্ট ২০২৬ তারিখ ফেনী জেলার ফুলগাজী ও ছাগলনাইয়া সীমান্ত এলাকায় চোরাচালান বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে ভারতীয় বিভিন্ন প্রকার শাড়ি, মোবাইল ডিসপ্লে, চকলেট ও সিরাম জব্দ করতে সক্ষম হয় বিজিবি সদস্যরা। জব্দকৃত মালামালের আনুমানিক বাজার মূল্য প্রায় ৬০ লক্ষ টাকা।
জব্দকৃত মালামাল পরবর্তী আইনী কার্যক্রমের জন্য স্থানীয় কাস্টমসে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
এ বিষয়ে ফেনী ব্যাটালিয়ন (৪ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্নেল এম এম জিল্লুর রহমান বলেন, “সীমান্তে চোরাচালান ও মাদকদ্রব্যের বিস্তার রোধ, অবৈধ অনুপ্রবেশ প্রতিহত, সীমান্তের সার্বিক নিরাপত্তা নিশ্চিতকরণ এবং যেকোনো ধরনের সীমান্ত অপরাধ দমনে বিজিবি সর্বদা সজাগ, সতর্ক ও তৎপর রয়েছে। একইসাথে সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধে বিজিবির নিয়মিত ও বিশেষ অভিযান অব্যাহত থাকবে।”
বিডি-প্রেস 24 ডটকম কর্তৃক প্রকাশিত সংবাদ, ছবি, তথ্য ইত্যাদির অননুমোদিত ব্যবহার কপিরাইট আইন অনুসারে শাস্তিযোগ্য।
এই আইন লঙ্ঘনকারী যেকোনো ব্যক্তি বা সংস্থার বিরুদ্ধে ব্যবস্থাপনা কর্তৃক যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

























মন্তব্য: