ফুলবাড়িতে মে দিবস উদযাপন উপলক্ষে শ্রমিক কল্যাণ ফেডারেশনের বর্ণাঢ্য র্যালী অনুষ্ঠিত
ফুলবাড়িতে মে দিবস উদযাপন উপলক্ষে শ্রমিক কল্যাণ ফেডারেশনের বর্ণাঢ্য র্যালী অনুষ্ঠিত
মোঃ শাহ জামাল শাওন, ফুলবাড়ি কুড়িগ্রাম প্রতিনিধি :
কুড়িগ্রামের ফুলবাড়িতে ১লা মে আন্তর্জাতিক দিবস উদযাপন উপলক্ষে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন ফুলবাড়ী উপজেলা শাখার উদ্যোগে শ্রমিকদের স্মরণে বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়েছে। আজ পহেলা মে রোজ শুক্রবার সকাল ৯ টায়। ফুলবাড়ি কাছারি মাঠ থেকে শুরু করে ফুলবাড়ীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে ফুলবাড়ী তিনকোনা মোড়ে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়। উক্ত সংক্ষিপ্ত সমাবেশে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন ফুলবাড়ী উপজেলা শাখার সভাপতি মাওলানা সেকেন্দার আলীর সভাপতিত্বে ও শ্রমিক কল্যাণের উপজেলা সেক্রেটারি মাওলানা ইউনুস আলীর পরিচালনায় প্রধান অতিথি হিসেবে শ্রমিকদের অধিকার নিয়ে বক্তব্য রাখেন শ্রমিক কল্যাণের উপজেলার প্রধান উপদেষ্টা মাওলানা আব্দুল মালেক আরো বক্তব্য রাখেন উপজেলা সাবেক ভাইস চেয়ারম্যান মাস্টার রফিকুল ইসলাম ও মাওলানা আব্দুর রহমান, এ সময়ে আরো উপস্থিত ছিলেন ভাঙ্গামোড় ইউনিয়ন চেয়ারম্যান প্রার্থী অ্যাডভোকেট আব্দুস সাত্তার সাজু, নাওডাঙ্গা ইউনিয়ন চেয়ারম্যান প্রার্থী শামসুল হুদা বাবুল, ফুলবাড়ী ইউনিয়নের উপদেষ্টা মাওলানা সাইদুর রহমান, শ্রমিক কল্যাণের ইউনিয়ন সভাপতি ডাক্তার আমির আলী প্রমুখ।
সর্বশেষ
- প্রকাশক ও সম্পাদক : প্রিন্স মন্ডল অলিফ বার্তা সম্পদাক : মোঃ জাকির হোসেন
- আইটি ইনর্জাচ : আসমা-উল-হুসনা মোবাইল : 01737208208
Developed by bditsupport

