মঙ্গলবার ২২ সেপ্টেম্বর, ২০২৬

ফরিদপুরে মহিলা দলের কর্মী সভা: গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠায় ঐক্যবদ্ধ আন্দোলনের আহ্বান

20 August, 2025 9:35:25
ফরিদপুরে মহিলা দলের কর্মী সভা: গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠায় ঐক্যবদ্ধ আন্দোলনের আহ্বান

ফরিদপুর জেলা প্রতিনিধিঃ ২০ আগস্ট বুধবার ২০২৫।

ফরিদপুরের ঈশান গোপালপুর ইউনিয়ন মহিলা দলের উদ্যোগে মঙ্গলবার বিকেল ৫টায় এক কর্মী সভার আয়োজন করা হয়। স্থানীয় নেতাকর্মীদের উপস্থিতিতে অনুষ্ঠিত এ সভায় দলীয় ঐক্য ও সংগঠনকে আরও সুসংহত করার আহ্বান জানানো হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় মহিলা দলের যুগ্ম-সাধারণ সম্পাদক ও ঢাকা মহানগর উত্তর মহিলা দলের আহ্বায়ক জনাবা চৌধুরী নায়াব ইউসুফ
বিশেষ অতিথি ছিলেন মহানগর বিএনপির সদস্য সচিব গোলাম মোস্তফা মিরাজ, ঈশান গোপালপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও জেলা বিএনপি সদস্য নূরুজ্জামান চৌধুরী পক্কজ, এবং ইউনিয়ন বিএনপির সভাপতি সাহিদ পারভেজ ডাফরিন

সভায় সভাপতিত্ব করেন ফরিদপুর সদর থানা মহিলা দলের সাধারণ সম্পাদক সোনিয়া বিশ্বাস লিপি

বক্তারা বলেন, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তি এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে দেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার জন্য এখনই ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তোলা প্রয়োজন। তৃণমূল পর্যায়ের নেতাকর্মীদের সুসংগঠিত হয়ে দলকে আরও শক্তিশালী করার ওপরও তারা গুরুত্ব আরোপ করেন।

কর্মী সভায় ইউনিয়ন বিএনপি, মহিলা দল, যুবদল, ছাত্রদল ও কৃষকদলের বিপুল সংখ্যক নেতাকর্মী অংশ নেন। অনুষ্ঠানস্থল জুড়ে ছিল বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ছবি সংবলিত ব্যানার ও পোস্টারের সমারোহ।

সর্বশেষ

  • প্রকাশক ও সম্পাদক : প্রিন্স মন্ডল অলিফ বার্তা সম্পদাক : মোঃ জাকির হোসেন
  • আইটি ইনর্জাচ : আসমা-উল-হুসনা মোবাইল : 01737208208
অফিস : বার্তা ও বাণিজ্যিক কার্যালয় , ৩৭/৬, আজিমপুর রোড, আজিমপুর, ঢাকা-১২০৫ ইমেইল : buletin247@gmail.com, 01711977369

Developed by bditsupport

PhotoCard Icon
Create PhotoCard