শনিবার ৩১ অক্টোবর, ২০২৬

ফকিরহাটে ইয়াবা ও কোডিন মিশ্রিত মাদকসহ নারী গ্রেপ্তার

11 September, 2026 11:25:22
ফকিরহাটে ইয়াবা ও কোডিন মিশ্রিত মাদকসহ নারী গ্রেপ্তার

বাগেরহাট জেলা প্রতিনিধি:

বাগেরহাটের ফকিরহাটে বিশেষ অভিযান চালিয়ে ৪০ পিস ইয়াবা ট্যাবলেট ও ১৫ বোতল কোডিন মিশ্রিত মাদকদ্রব্য WINCIREXসহ এক নারীকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি)।

গ্রেপ্তার নারী হলেন মোছা. হ্যাপি বেগম (৩৪)। তিনি ফকিরহাট উপজেলার বারাশিয়া মধ্যপাড়া এলাকার মনির শেখ ওরফে মনি শেখের স্ত্রী।

জেলা গোয়েন্দা শাখা সূত্রে জানা গেছে, শুক্রবার (১১ সেপ্টেম্বর) রাত ৩টা ৪০ মিনিটের দিকে ফকিরহাট মডেল থানাধীন বারাশিয়া মধ্যপাড়া এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়। এ সময় হ্যাপি বেগমকে আটক করে তল্লাশি চালানো হলে তার কাছ থেকে ৪০ পিস ইয়াবা ট্যাবলেট এবং ১৫ বোতল কোডিন মিশ্রিত মাদকদ্রব্য WINCIREX উদ্ধার করা হয়।

পরে উদ্ধার করা মাদকদ্রব্য জব্দ করে হ্যাপি বেগমকে গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় তার বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানা গেছে।

মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে জেলা গোয়েন্দা শাখার এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

সর্বশেষ

  • প্রকাশক ও সম্পাদক : প্রিন্স মন্ডল অলিফ বার্তা সম্পদাক : মোঃ জাকির হোসেন
  • আইটি ইনর্জাচ : আসমা-উল-হুসনা মোবাইল : 01737208208
অফিস : বার্তা ও বাণিজ্যিক কার্যালয় , ৩৭/৬, আজিমপুর রোড, আজিমপুর, ঢাকা-১২০৫ ইমেইল : buletin247@gmail.com, 01711977369

Developed by bditsupport

PhotoCard Icon
Create PhotoCard