
মোঃ নুর হোসেন, চরফ্যাশন (ভোলা) প্রতিনিধিঃ
দেশব্যাপী স্বাস্থ্যসেবায় বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ মাননীয় প্রধানমন্ত্রীর কাছ থেকে পুরস্কার অর্জন করেছেন ভোলার চরফ্যাশন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (UH & FPO) ডা. শোভন বসাক।
গত ১৮ ফেব্রুয়ারি (শনিবার) স্বাস্থ্য বিভাগের উদ্যোগে আয়োজিত এক জাতীয় সম্মেলনে সারাদেশের উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তাদের (UH & FPO) অংশগ্রহণে এই মূল্যায়ন অনুষ্ঠিত হয়। এতে ডা. শোভন বসাক প্রথম স্থান অর্জন করেন।
তাঁর এই অর্জন কেবল ব্যক্তিগত সাফল্য নয়, বরং চরফ্যাশনবাসীর জন্যও গর্বের বিষয়। দীর্ঘদিন ধরে তিনি নিষ্ঠা, দক্ষতা ও মানবিকতার সঙ্গে রোগীদের সেবা দিয়ে আসছেন। বিশেষ করে গ্রামীণ জনগোষ্ঠীর জন্য মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে তাঁর নিরলস প্রচেষ্টা ও আন্তরিকতা তাঁকে এই সম্মানজনক স্বীকৃতি এনে দিয়েছে।
স্বাস্থ্যখাতে উন্নয়ন ও সেবার মানোন্নয়নে তাঁর গুরুত্বপূর্ণ ভূমিকা ইতোমধ্যেই প্রশংসিত হয়েছে। এই সম্মাননা প্রাপ্তির মাধ্যমে চরফ্যাশন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সুনাম আরও বৃদ্ধি পেয়েছে।
ডা. শোভন বসাকের এই সাফল্যে স্থানীয় জনগণ ও সহকর্মীরা আনন্দ ও গর্ব প্রকাশ করেছেন। একই সঙ্গে ভবিষ্যতেও তাঁর কাছ থেকে আরও উন্নত ও মানবিক স্বাস্থ্যসেবা পাওয়ার প্রত্যাশা ব্যক্ত করেছেন তারা।
প্রকাশকও সম্পাদক : প্রিন্স মন্ডল অলিফ.বার্তা সম্পাদক:মোঃ জাকির হোসেন,IT ইনচার্জ: আসমা-উল-হুসনা।