মোঃ নূর হোসাইন বাবু, পানছড়ি, খাগড়াছড়ি, প্রতিনিধি:
পানছড়িতে উপজেলা বিএনপির সদর ইউনিয়ন শাখার উদ্বেগে আওয়ামী সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও পথসভা করেছে।
শনিবার (২১ নভেম্বর) বিকেল ৫টায় পানছড়ি জিয়া স্কয়ারে এ কর্মসূচির আয়োজন করা হয়।
সদর ইউনিয়ন বিএনপির সভাপতি মোবারক হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত পথসভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. ইউসুফ আলী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি মো. সিরাজুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মো. ইসমাইল, উপজেলা যুবদলের সদস্যসচিব মো. সেলিম কোম্পানি এবং স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব মো. সাইদুল আলম।
পথসভায় বক্তারা বলেন, আওয়ামী সন্ত্রাস ও নৈরাজ্যের কারণে দেশের জনগণের শান্তি ও নিরাপত্তা বিঘ্নিত হচ্ছে। এসব কর্মকাণ্ডের প্রতিবাদে বিএনপি রাজপথে রয়েছে। জনগণকে সঙ্গে নিয়ে গণতান্ত্রিক আন্দোলন অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন তাঁরা।
এ সময় উপজেলা বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
প্রকাশকও সম্পাদক : প্রিন্স মন্ডল অলিফ.বার্তা সম্পাদক:মোঃ জাকির হোসেন,IT ইনচার্জ: আসমা-উল-হুসনা।