মোঃ বদরুদ্দোজ্জাহ সবুজ, জয়পুরহাট জেলা প্রতিনিধিঃ-
"এক চিলতে হাসি" এই প্রতিপাদ্যকে সামনে রেখে জয়পুরহাটের পাঁচবিবির কোতোয়ালিবাগ উচ্চ বিদ্যালয়ে "অসময়ের বন্ধু "স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে গরিব অসহায় ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার হিসেবে শিক্ষা উপকরণ বিতরণ ।এ পুরস্কার ও শিক্ষা উপকরণ বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অত্র বিদ্যালয়ের সহকারী শিক্ষক ও "অসময়ের বন্ধু" স্বেচ্ছাসেবী সংগঠনের সভাপতিঃ মোঃ আব্দুর রহমান, বিশেষ অতিথির বক্তব্য রাখেন অত্র প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক আল জাকারিয়া হোসেন, এলাকার বিশিষ্ট সমাজসেক আবুল কাশেম মন্ডল সহ অত্র প্রতিষ্ঠানের সকল শিক্ষক গণ উপস্থিত থেকে নিজেদের বক্তব্যের মধ্যে দিয়ে "অসময়ের বন্ধু" স্বেচ্ছাসেবী সংগঠনকে ও ছাত্র-ছাত্রীদের শিক্ষা সম্পর্কে সুপরামর্শ দিয়ে তাদের বক্তব্য শেষ করেন। এছাড়াও এই অনুষ্ঠানে আরও বক্তব্য প্রদান করেন অপেক্ষা সিঁড় ফাউন্ডেশনের চেয়ারম্যান ও সাংবাদিক মোঃ হারুনুর রশিদ, এ সময় আরো উপস্থিত ছিলেন হিলি ডিগ্রী কলেজের অধ্যক্ষ মোজাহার হোসেন, "অসময়ের বন্ধু" স্বেচ্ছাসেবী সংগঠনের সাধারণ সম্পাদক নাসিম বাবু সহ অত্র প্রতিষ্ঠানের শিক্ষার্থী গণেরা উপস্থিত ছিলেন।
আজ বৃহস্পতিবার বেলা সাড়ে ১১ টায় মেধাবী ছাত্র-ছাত্রীদের শিক্ষা উপকরণ বিতরণ অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয় অত্র বিদ্যালয়ের হলরুমে। এছাড়াও অনুষ্ঠানটি সার্বিক সঞ্চালনায় ও পরিবেশে ছিলেন অত্র প্রতিষ্ঠানের সহকারী শিক্ষক মোস্তাসিম বিল্লাহ স্বাধীন।
প্রকাশকও সম্পাদক : প্রিন্স মন্ডল অলিফ.বার্তা সম্পাদক:মোঃ জাকির হোসেন,IT ইনচার্জ: আসমা-উল-হুসনা।