বাদশা সেকেন্দার ভুট্টো, ডিমলা (নীলফামারী) প্রতিনিধি:
নীলফামারীর ডিমলা উপজেলার পশ্চিম ছাতনাই ঠাকুরগঞ্জ বাজার হাফিজিয়া মাদ্রাসায় উদ্যোগে ৬ মে (বুধবার) রাতে ছাতনাই উচ্চ বিদ্যালয় মাঠে ছাত্রদের পাগড়ি প্রদান ও তাফসির মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
নাজমুল হুদা তারিফ এর সভাপতিত্বে মাহফিলে প্রধান বক্তা ছিলেন আলহাজ্ব হযরত মাওলানা সাইফুল্লাহ, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নীলফামারী-১ আসনের মাননীয় জাতীয় সংসদ সদস্য অধ্যক্ষ মাওলানা আব্দুস সাত্তার এমপি,
অন্যান্যদের মধ্যে ছিলেন উপজেলা জামায়াতে ইসলামী নায়েবে আমির অধ্যাপক কাজী হাবিবুর রহমান, পশ্চিম ছাতনাই কেন্দ্রীয় ঈদগা মাঠের সভাপতি দুলাল হোসেন সহ মাদ্রাসার শিক্ষার্থী, অভিভাবক, আলেম-ওলামা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। প্রধান অতিথির বক্তব্যে এমপি বলেন দ্বীনি শিক্ষার গুরুত্ব তুলে ধরে বলেন, নৈতিকতা ও ইসলামী মূল্যবোধ সম্পন্ন প্রজন্ম গড়ে তুলতে মাদ্রাসা শিক্ষার ভূমিকা অপরিসীম।
পরে হাফেজ শিক্ষার্থীদের মাঝে পাগড়ি প্রদান করা হয় এবং দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি ও কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠান শেষে মাদ্রাসা কর্তৃপক্ষ প্রধান অতিথি হাতে সম্মাননা স্মারক তুলে দেন।
প্রকাশকও সম্পাদক : প্রিন্স মন্ডল অলিফ.বার্তা সম্পাদক:মোঃ জাকির হোসেন,IT ইনচার্জ: আসমা-উল-হুসনা।