পরশুরামে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত
পরশুরামে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত
সবীর আহমেদ ফোরকান, পরশুরাম উপজেলা প্রতিনিধি:
দুর্নীতি দমন কমিশন জেলা কার্যালয় নোয়াখালী এবং দুর্নীতি প্রতিরোধ কমিটি পরশুরাম উপজেলা কর্তৃক আয়োজিত উপজেলা প্রশাসন ও মাধ্যমিক শিক্ষা অফিস এর সার্বিক সহযোগিতায় গতকাল ২৯ এপ্রিল বুধবার সকাল ১০ ঘটিকার সময় অফিসার্স ক্লাবে অনুষ্ঠিত হয়।
এতে দুটি বিষয় নিয়ে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়, মূল্যবো ও দেশপ্রেমের অভাবেই দুর্নীতি বিস্তার ঘটে
অপরটি হলো দুর্নীতি দমনে প্রতিকার নয় প্রতিরোধেই সর্বোত্তম পন্থা
এতে পরশুরাম উপজেলার ৬টি বিদ্যালয় অংশগ্রহণ করেন। প্রথম স্থান অধিকার করেন ধনীকুন্ডা হোসনেয়ারা উচ্চ বিদ্যালয়
দ্বিতীয় স্থান অধিকার করেন চিথলিয়া নাসির উদ্দিন উচ্চ বিদ্যালয়।
দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক মোঃ ফারুকের সঞ্চালনায়
এবং দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি নূর মোহাম্মদ এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার এস এম শাফায়েত আখতার নূর, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোহাম্মদ ইসমাইল, পরশুরাম মডেল থানার অফিসার ইনচার্জ আশরাফুল ইসলাম, নজরুল একাডেমীর সভাপতি ইউসুফ বকুল, দুর্নীতি প্রতিরোধ কমিটির সহ-সভাপতি মোঃ খুরশিদ, পরশুরাম প্রেসক্লাবের সহ-সভাপতি সবীর আহমেদ ফোরকান, সম্পাদক মহিউদ্দিনসহ বিভিন্ন বিদ্যালয় শিক্ষক ও ছাত্রছাত্রীবৃন্দ । প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, সুস্থ ও মেধাবী জাতি গঠনে শিক্ষার কোনো বিকল্প নেই।” তিনি বিশেষ করে তরুন ও উদীয়মান শিক্ষার্থীদের প্রতি এই ধরনের অনুষ্ঠানে অংশগ্রহণের আহ্বান জানান।
আলোচনা সভা শেষে প্রধান অতিথি বিজয় শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন।
সর্বশেষ
- প্রকাশক ও সম্পাদক : প্রিন্স মন্ডল অলিফ বার্তা সম্পদাক : মোঃ জাকির হোসেন
- আইটি ইনর্জাচ : আসমা-উল-হুসনা মোবাইল : 01737208208
Developed by bditsupport

