পরশুরামে দীর্ঘদিন পর ব্যবসায়ীরা আয়োজন করল ফুটবল টুর্ণামেন্ট
পরশুরামে দীর্ঘদিন পর ব্যবসায়ীরা আয়োজন করল ফুটবল টুর্ণামেন্ট
সবীর আহমেদ ফোরকান,পরশুরাম (ফেনী) সংবাদদাতাঃ
পরশুরামে বাজারে ফুটবল টুর্ণামেন্ট আয়োজন করে দীর্ঘদিন পর আনন্দ আড্ডায় মেতেছেন ব্যবসায়ীরা।বাজার ব্যবসায়ী কল্যাণ সংস্থা এ টুর্নামেন্টের আয়োজন করে।
শনিবার (১৭ এপ্রিল) বিকেলে পরশুরাম মডেল সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে পরশুরাম বাজারের ব্যবসায়ীদের অংশগ্রহণে চারটি দলে বিভক্ত হয়ে প্রতিযোগিতায় নামেন ব্যবসায়ীরা।দিনব্যাপী প্রতিযোগিতামূলক খেলায় প্রতিটি দল দারুণ নৈপুণ্য প্রদর্শন করে, যা দর্শকদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা সৃষ্টি করে।
টুর্ণামেন্ট শেষে ব্যবসায়ী কল্যাণ সংস্থার সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন রকির সঞ্চালনায় পুরস্কার বিতরণ অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মাওলানা নূর মোহাম্মদ,পরশুরাম বাজার ব্যবসায়ী সমিতির ৬ নং ব্লকের সাধারন সম্পাদক মিসফাকুস সামাদ রনি, পরশুরাম প্রেস ক্লাবের সভাপতি এমএ হাসান, ব্যবসায়ী সফিউল্লাহ, সুব্রত সাহা, মিন্টু বিশ্বাস,রনতোষ সাহা প্রমুখ।
আয়োজকরা জানিয়েছেন, ব্যবসায়ীদের মধ্যে সৌহার্দ্য বৃদ্ধি, ভ্রাতৃত্ববোধ ও বিনোদনের সুযোগ সৃষ্টি করার লক্ষ্যে এ টুর্নামেন্টের আয়োজন করা হয়। টুর্নামেন্ট চলাকালে মাঠজুড়ে ছিল উৎসবমুখর পরিবেশ, উপস্থিত দর্শকরাও খেলোয়াড়দের উৎসাহ দিয়ে প্রাণবন্ত করে তোলেন পুরো আয়োজন।
টুর্নামেন্ট শেষে ট্রাইবেকারে বিজয়ী হাসপাতাল মোড় একাদশ ও রানার্সআপ সুশীল সমাজ একাদশকে পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ।
সর্বশেষ
- প্রকাশক ও সম্পাদক : প্রিন্স মন্ডল অলিফ বার্তা সম্পদাক : মোঃ জাকির হোসেন
- আইটি ইনর্জাচ : আসমা-উল-হুসনা মোবাইল : 01737208208
Developed by bditsupport

