পটুয়াখালীতে যুবদল কর্মীকে কুপিয়ে জখম, দুজন গ্রেফতার
পটুয়াখালীতে যুবদল কর্মীকে কুপিয়ে জখম, দুজন গ্রেফতার

পটুয়াখালী প্রতিনিধিঃ ১ সেপ্টেম্বর সোমবার ২০২৫।
পটুয়াখালীর কলাপাড়ায় যুবদল কর্মী সোহেল তালুকদারকে কুপিয়ে গুরুতর জখম করেছে স্থানীয় একটি অটোবাইক চুরি চক্রের সদস্যরা। সোমবার বেলা সাড়ে ১১টার দিকে পৌরশহরের বাদুরতলী এলাকায় এ হামলার ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, চক্রের হোতা হাসানের নেতৃত্বে কয়েকজন সোহেল তালুকদারের ওপর হামলা চালায়। এ সময় তার গলার বাম পাশে ও হাতের কনুই বরাবর ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করা হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে কলাপাড়া হাসপাতালে ভর্তি করে। অবস্থার অবনতি হলে চিকিৎসক তাকে বরিশালের শেবাচিম হাসপাতালে পাঠান।
আহত সোহেল অভিযোগ করেন, এক আত্মীয়ের অটোবাইক চুরি নিয়ে প্রশ্ন করায় ক্ষিপ্ত হয়ে হাসান ও তার সহযোগীরা হত্যার উদ্দেশ্যে এলোপাথাড়ি কুপিয়ে জখম করে।
ঘটনার পরপরই পুলিশ মূল অভিযুক্ত হাসান ও তার সহযোগী জুয়েলকে গ্রেফতার করে। কলাপাড়া থানার ওসি মোহাম্মদ জুয়েল ইসলাম জানান, দুইজনকে আটক করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।
স্থানীয় একাধিক সূত্রে জানা গেছে, এই চক্র দীর্ঘদিন ধরে কলাপাড়া পৌরশহরসহ বাদুরতলী-বালিয়াতলী সড়কের বিভিন্ন এলাকায় মাদক চোরাচালানি ও নানা অপকর্ম চালিয়ে আসছে।
বিডি-প্রেস 24 ডটকম কর্তৃক প্রকাশিত সংবাদ, ছবি, তথ্য ইত্যাদির অননুমোদিত ব্যবহার কপিরাইট আইন অনুসারে শাস্তিযোগ্য।
এই আইন লঙ্ঘনকারী যেকোনো ব্যক্তি বা সংস্থার বিরুদ্ধে ব্যবস্থাপনা কর্তৃক যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।
























মন্তব্য: