আব্দুল্লাহ্ আল মামুন, পঞ্চগড় প্রতিনিধি:
পঞ্চগড়ে জেলা পর্যায়ে হিফজ প্রতিেযাগীতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে পঞ্চগড় ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে আনুষ্ঠানিকভাবে বিজয়ীদের মাঝে এই পুরস্কার তুলে দেওয়া হয়। ৫ উপজেলা থেকে প্রতিযোগিতায় ৪৫ জন মাদ্রাসা শিক্ষার্থী অংশ নেন। এর আগে প্রত্যেক উপজেলায় ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
প্রত্যেক উপজেলা থেকে তিনটি গ্রুপে ৯ জন করে নির্বাচন করা হয়। পরে জেলাভিত্তিক প্রতিযোগিতায় অংশ নিয়ে ৩টি গ্রুপে ৯ জন নির্বাচিত হয। হয় তারা বিভাগ ও পরবর্তীতে পর্যায়ে জাতীয়হিফজ
ইসলামিক ফাউন্ডেশনের উপপরিচালক রাজিউর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা জজ কোর্টের পাবলিক প্রসিকিউটর আদম সুফী। পঞ্চগড় নুর আলা নুর কামিল মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ আতাউর রহমান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন।
এছাড়াও পঞ্চগড় প্রেসক্লাবের সভাপতি মসারফ হোসেন, সাধারণ সম্পাদক সরকার হায়দার বক্তব্য রাখেন। পরে অতিথিরা বিজয়ীদের মাঝে পুরস্কার হিসেবে ক্রেস্ট, সনদ পত্র এবং নগদ অর্থ তুলে দেন।
প্রকাশকও সম্পাদক : প্রিন্স মন্ডল অলিফ.বার্তা সম্পাদক:মোঃ জাকির হোসেন,IT ইনচার্জ: আসমা-উল-হুসনা।