আব্দুল্লাহ্ আল মামুন, পঞ্চগড় প্রতিনধি:
ইসলামী আন্দোলন বাংলাদেশ এর কেন্দ্রীয় আমির মূফতী সৈয়দ রেজাউল করীম(পীর সাহেব চরমোনাই) পঞ্চগড়ের হাড়িভাসায় আগমন ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে। আগামীকাল ১১ জানুয়ারী সন্ধায় হাড়িভাসা ঘাগড়া দ্বারিকামারী উচ্চ বিদ্যালয় মাঠে বাংলাদেশ মুজাহিদ কমিটি/ইসলামী আন্দোলন বাংলাদেশ/শ্রমীক/যুব/ছাত্র আন্দোলন সহ সারা দেশ থেকে আগত মুসল্লীদের উর্দ্যাশ্য মূল্যবান নসিহত পেশ করবেন।
তাঁর এ আগমনকে ঘিরে মঞ্চ নির্মাণসহ সার্বিক প্রস্তুতিতে ব্যস্ত সময় পার করছেন নেতাকর্মী ও স্বেচ্ছাসেবকরা।
সরেজমিনে দেখা যায়, হাড়িভাসা ঘাগড়া দ্বারিকামারী উচ্চ বিদ্যালয় মাঠে বাঁশ, কাঠ ও ত্রিপল দিয়ে মঞ্চ তৈরির কাজ দ্রুতগতিতে এগিয়ে চলছে। উক্ত নসিয়তপূর্ণ মজবায় প্রায় লক্ষাধিক নেতাকর্মী, সমর্থকের ও সাধারণ জনগণ উপস্থিতি প্রত্যাশা করছেন আয়োজক ও জেলা দায়িত্বশিলরা।
মুজাহীদ কমিটি ও ইসলামী আন্দোলন এর স্থানীয় নেতারা জানান, মূফতি সৈয়দ রেজাউল করিম পীর সাহেব চরমোনাইয়ের আগমন উপলক্ষে জেলার বিভিন্ন উপজেলা থেকে নেতাকর্মী, সমর্থকের ও সাধারণ জনগণরা আসবেন। উক্ত নসিহতপূর্ণ মাহফিলকে সফল করতে সর্বাত্মক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে।
উল্লেখ্য, মূফতি সৈয়দ রেজাউল করিম পীর সাহেব চরমোনাইয়ের এই সফরকে কেন্দ্র করে জেলার রাজনৈতিক ও সাধরণ জনগণের অঙ্গনে ব্যাপক আলোচনা ও উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে।
প্রকাশকও সম্পাদক : প্রিন্স মন্ডল অলিফ.বার্তা সম্পাদক:মোঃ জাকির হোসেন,IT ইনচার্জ: আসমা-উল-হুসনা।