
আব্দুল্লাজ্ আল মামুন, পঞ্চগড় প্রতিনিধি:
মাননীয় পানিসম্পদ প্রতিমন্ত্রী জনাব আলহাজ্ব ফরহাদ হোসেন আজাদ এমপি মহোদয় আজ ১১ এপ্রিল শনিবার সকালে তার নির্বাচনী এলাকা পঞ্চগড় জেলার বোদা উপজেলার বোদা সরকারি পাইলট মডেল স্কুল এন্ড কলেজ প্রাঙ্গনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজ্ঞান মেলার উদ্বোধন করেন।
বেলুন উড়িয়ে বিজ্ঞান মেলার উদ্বোধন করে তিনি ক্ষুদে বিজ্ঞানীদের বিভিন্ন উদ্ভাবনী স্টল পরিদর্শন করে ঘুরে ঘুরে দেখেন। এসময় তিনি ক্ষুদে বিজ্ঞানীদের নতুন নতুন উদ্ভাবনী বিষয়ে জানেন।
তারপর তিনি একই মঞ্চে বোদা উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ক্রীড়া সামগ্রী বিতরণ করেন।
পাশাপাশি তিনি সম্প্রতি কালবৈশাখি ঝড়ে বোদা পৌরসভাসহ বোদা উপজেলার ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে ঢেউটিন, নগদ টাকা, চাল ও শুকনা খাবার বিতরণ করেন। এসব সামগ্রী বিতরণ করার পর তিনি উপস্থিত সাধারণ মানুষের সাথে কুশল বিনিময় করে তাদের খোঁজখবর নেন। এসময় মন্ত্রীর সাথে বোদা উপজেলা নির্বাহী অফিসার মো. রবিউল ইসলাম, বোদা থানার ভারপ্রাপ্ত মো. সোহেল রানা, উপজেলা বিএনপির সভাপতি আব্দুল মান্নান, সাধারণ সম্পাদক আসাদুল্লাহ আসাদ, বোদা পৌর বিএনপির সভাপতি আব্দুস সামাদ তারা, সাধারণ সম্পাদক দিলরেজা ফেরদৌস চিন্ময়সহ উপজেলা, পৌর বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রকাশকও সম্পাদক : প্রিন্স মন্ডল অলিফ.বার্তা সম্পাদক:মোঃ জাকির হোসেন,IT ইনচার্জ: আসমা-উল-হুসনা।