নেত্রকোনার দুর্গাপুরে ৭ নং গাঁওকান্দিয়া ইউনিয়নে নির্বাচনী মাঠে চেয়ারম্যান প্রার্থী ডা.এম.এ.সালাম দিশারী
নেত্রকোনার দুর্গাপুরে ৭ নং গাঁওকান্দিয়া ইউনিয়নে নির্বাচনী মাঠে চেয়ারম্যান প্রার্থী ডা.এম.এ.সালাম দিশারী
মোঃ মিনারুল ইসলাম(জেলা প্রতিনিধি,নেত্রকোনা)
আসন্ন স্থানীয় সরকার নির্বাচনকে ঘিরে নেত্রকোনার দুর্গাপুর উপজেলার সীমান্তবর্তী ৭ নং গাঁওকান্দিয়া ইউনিয়নে বইছে নির্বাচনী আমেজ।
এই নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে গণসংযোগ ও উঠোন বৈঠক চালিয়ে যাচ্ছেন উপজেলা বিএনপির মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক ও ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ডা.এম.এ.সালাম দিশারী। তিনি গাঁওকান্দিয়াকে দুর্নীতি, সন্ত্রাস ও বাল্যবিয়েমুক্ত এবং সবুজ বনায়নসমৃদ্ধ একটি মডেল ইউনিয়নে রূপান্তরের প্রতিশ্রুতি দিচ্ছেন।
স্থানীয় সূত্রে ও দলীয় নেতাকর্মীদের ভাষ্যমতে, বীর মুক্তিযোদ্ধার সন্তান ডা. সালাম দিশারী দীর্ঘদিন ধরে এলাকার বিভিন্ন উন্নয়নমূলক ও সামাজিক কর্মকাণ্ডে যুক্ত রয়েছেন। তার সমর্থক ও স্থানীয় বাসিন্দাদের একাংশের দাবি, বিগত সময়ে রাজনৈতিক কর্মকাণ্ডের কারণে তিনি একাধিক মামলা ও হামলার শিকার হয়েছেন, তবুও সাধারণ মানুষের বিপদে-আপদে পাশে থেকেছেন।
সম্প্রতি ইউনিয়নে সরেজমিনে গিয়ে বেশ কয়েকজন ভোটার ও স্থানীয় বাসিন্দার সাথে কথা হলে তারা জানান, এলাকার অবকাঠামোগত উন্নয়ন ও নাগরিক সেবা নিশ্চিত করতে তারা একজন যোগ্য ও জনবান্ধব জনপ্রতিনিধি প্রত্যাশা করেন। অনেক স্থানীয় ভোটার মনে করেন, দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতা ও এলাকার সাথে নিবিড় যোগাযোগের কারণে ডা. সালাম দিশারী চেয়ারম্যান পদে একজন শক্তিশালী প্রার্থী।
নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে তিনি প্রতিদিনই ইউনিয়ন বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠন ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল, কৃষক দল ও শ্রমিক দলের নেতাকর্মীদের সঙ্গে নিয়ে গ্রামের পর গ্রাম উঠোন বৈঠক ও ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে মতবিনিময় করছেন।
গণসংযোগকালে ডা.এম.এ. সালাম দিশারী বলেন, “সীমান্তবর্তী দুর্গাপুরের অন্যতম গুরুত্বপূর্ণ এই ৭ নং গাঁওকান্দিয়া ইউনিয়নকে একটি আধুনিক ও সবুজায়নসমৃদ্ধ মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তুলতে আমি কাজ করে যাচ্ছি। নির্বাচিত হলে এলাকার রাস্তাঘাট, ব্রিজ ও কালভার্ট নির্মাণের পাশাপাশি সরকারি সকল প্রকার ভাতা ও কার্ড শতভাগ স্বচ্ছতার সাথে প্রকৃত উপকারভোগীদের মাঝে নিশ্চিত করব।”
তিনি আরও বলেন, “শিক্ষা, স্বাস্থ্যসেবা ও খেলাধুলার মানোন্নয়ন এবং ইউনিয়নে সন্ত্রাস ও মাদক নির্মূলে এলাকাবাসীকে সাথে নিয়ে কাজ করতে চাই। দলের সমর্থন ও সাধারণ মানুষের ভালোবাসায় আমি বিজয়ের ব্যাপারে আশাবাদী।” এ সময় তিনি দেশ ও জাতির কল্যাণে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বের প্রতি আস্থা রেখে এবং উন্নয়নের ধারা অব্যাহত রাখতে গাঁওকান্দিয়া ইউনিয়নবাসীর দোয়া, সমর্থন ও ভোট কামনা করেন।
সর্বশেষ
- প্রকাশক ও সম্পাদক : প্রিন্স মন্ডল অলিফ বার্তা সম্পদাক : মোঃ জাকির হোসেন
- আইটি ইনর্জাচ : আসমা-উল-হুসনা মোবাইল : 01737208208
Developed by bditsupport



