শুক্রবার ২৭ নভেম্বর, ২০২৬

নেত্রকোনায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ ইং উদ্বোধন অনুষ্ঠিত

27 November, 2026 8:43:14
নেত্রকোনায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ ইং উদ্বোধন অনুষ্ঠিত

​মোঃমিনারুল ইসলাম, নেত্রকোনা, জেলা প্রতিনিধিঃ

​‘রপ্তানিমুখী প্রাণিসম্পদে গড়বো দেশ, সবার আগে বাংলাদেশ’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে নেত্রকোনায় শুরু হয়েছে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬। এ উপলক্ষে বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

​সকাল সাড়ে ১০টায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রাণিসম্পদ সপ্তাহের আনুষ্ঠানিক উদ্বোধন করেন নেত্রকোনা জেলার সুযোগ্য জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট খন্দকার মুশফিকুর রহমান।
​উদ্বোধনী বক্তব্যে জেলা প্রশাসক বলেন, সুস্থ ও সবল জাতি গঠনে নিরাপদ প্রাণিজ আমিষের জোগান নিশ্চিত করা অত্যন্ত জরুরি। সেই লক্ষ্যে প্রাণিসম্পদের উন্নয়ন, রোগবালাই প্রতিরোধ এবং খামারিদের স্বার্থ রক্ষায় সংশ্লিষ্ট সবাইকে সমন্বিতভাবে কাজ করতে হবে। রপ্তানিযোগ্য প্রাণিসম্পদ খাত গড়ে তুলতে আধুনিক প্রযুক্তির ব্যবহার ও মানসম্মত উৎপাদন বৃদ্ধির ওপরও গুরুত্বারোপ করেন তিনি।

​নেত্রকোনা জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মোহাম্মদ শহিদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. আরিফা পারভীন রিপা। আলোচনা সভায় প্রাণিসম্পদ বিভাগের কর্মকর্তা-কর্মচারী, খামারি ও সংশ্লিষ্ট ব্যক্তিরা অংশ নেন।
জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ–২০২৬ ইং উদযাপন উপলক্ষ্যে জেলা প্রশাসন ও জেলা প্রাণিসম্পদ দপ্তরের উদ্যোগে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষ্যে সম্মানিত জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট খন্দকার মুশফিকুর রহমান মহোদয় র‍্যালিতে অংশগ্রহণ করেন।

সভায় প্রাণিসম্পদ খাতের উন্নয়ন, গবাদিপশু ও হাঁস-মুরগির উৎপাদন বৃদ্ধি, প্রাণিস্বাস্থ্য সুরক্ষা এবং নিরাপদ প্রাণিজ আমিষের চাহিদা পূরণে করণীয় বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

বক্তারা দেশের অর্থনৈতিক উন্নয়ন, পুষ্টি চাহিদা পূরণ ও কর্মসংস্থান সৃষ্টিতে প্রাণিসম্পদ খাতের গুরুত্ব তুলে ধরেন। এ খাতের সম্ভাবনাকে কাজে লাগাতে খামারিদের প্রশিক্ষণ, আধুনিক প্রযুক্তির ব্যবহার এবং প্রাণিসম্পদ সেবার মানোন্নয়নে সংশ্লিষ্ট সকলকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানানো হয়।

সর্বশেষ

  • প্রকাশক ও সম্পাদক : প্রিন্স মন্ডল অলিফ বার্তা সম্পদাক : মোঃ জাকির হোসেন
  • আইটি ইনর্জাচ : আসমা-উল-হুসনা মোবাইল : 01737208208
অফিস : বার্তা ও বাণিজ্যিক কার্যালয় , ৩৭/৬, আজিমপুর রোড, আজিমপুর, ঢাকা-১২০৫ ইমেইল : buletin247@gmail.com, 01711977369

Developed by bditsupport

PhotoCard Icon
Create PhotoCard