নেত্রকোণায় নতুন কুঁড়ি স্পোর্টস কারাতে প্রতিযোগিতাদের মাঝে পুরস্কার বিতরণ
নেত্রকোণায় নতুন কুঁড়ি স্পোর্টস কারাতে প্রতিযোগিতাদের মাঝে পুরস্কার বিতরণ
মোঃ আলম খান,নেত্রকোনা প্রতিনিধিঃ
সারাদেশের মতো নেত্রকোণাও বর্ণাঢ্য আয়োজনে চলছে নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬। এরই ধারাবাহিকতায় ৮ মে শুক্রবার বিকালে নেত্রকোণা জেলা আধুনিক স্টেডিয়াম মাঠে নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬ এর কারাতে প্রতিযোগিতায় ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ করা হয়। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নেত্রকোণা জেলা ক্রীড়া অফিসার সেতু আক্তার।
কারাতে ৪৫ + বালক বিভাগে প্রতিযোগিতায় নেত্রকোণা সদর উপজেলা চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে এবং রানার্স আপ হয়েছেন পূর্বধলা উপজেলা ও তৃতীয় স্থান অধিকার করেছেন কেন্দুয়া উপজেলা । অপরদিকে ৪৫+ বালিকা বিভাগ প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছেন মোহনগঞ্জ উপজেলা এবং রানার্স আপ হয়েছেন কেন্দুয়া উপজেলা ও তৃতীয় স্থান অর্জন করেছেন বারহাট্রা।
উপজেলা।
কারাতে (–) ৪৫ বালক বিভাগে প্রতিযোগিতায় নেত্রকোনা সদর উপজেলা চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেন এবং রানার আপ হয়েছেন বারহাট্রা উপজেলা ও তৃতীয় স্থান অর্জন করেছেন মোহনগঞ্জ উপজেলা। অপরদিকে (–) বালিকা বিভাগে প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেন নেত্রকোনা সদর উপজেলা এবং রানার আপ হয়েছেন কেন্দুয়া উপজেলা ও তৃতীয় স্থান অর্জন করেছেন বারহাট্রা উপজেলা।
পরে জেলা ক্রীড়া অফিসার সেতু আক্তার প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন ও রানার্স আপ এবং তৃতীয় স্থান অর্জুনকারী র্খেলোয়ারদের হাতে পুরস্কার ও ক্রেস্ট তুলে দেন।
এ সময় আরও উপস্থিত ছিলেন জেলা ক্রীড়া সংগঠন হেদায়েত উল্লাহ রুমিন,ক্রীড়া সংগঠন আবুল কাশেম ক্রীড়া সংগঠক মুন্নাসহ বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তাবৃন্দ ও গণমাধ্যম কর্মী।
গত ২ মে থেকে শুরু হওয়া নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬-এ নেত্রকোণা জেলার বিভিন্ন উপজেলা ও পৌরসভা,থেকে বিপুলসংখ্যক খেলোয়াড় অংশগ্রহণ করেন।
সর্বশেষ
- প্রকাশক ও সম্পাদক : প্রিন্স মন্ডল অলিফ বার্তা সম্পদাক : মোঃ জাকির হোসেন
- আইটি ইনর্জাচ : আসমা-উল-হুসনা মোবাইল : 01737208208
Developed by bditsupport

