নেত্রকোণায় নতুন কুঁড়ি স্পোর্টসের দাবা প্রতিযোগিতাদের মাঝে পুরস্কার বিতরণ
নেত্রকোণায় নতুন কুঁড়ি স্পোর্টসের দাবা প্রতিযোগিতাদের মাঝে পুরস্কার বিতরণ

মোঃ আলম খান,নেত্রকোনা প্রতিনিধিঃ
সারাদেশের মতো নেত্রকোণাও বর্ণাঢ্য আয়োজনে চলছে নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬। এরই ধারাবাহিকতায় ৭ মে বৃহস্পতিবার বিকালে নেত্রকোণা জেলা আধুনিক স্টেডিয়াম মাঠে নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬ এর দাবা প্রতিযোগিতায় ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ করা হয়। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নেত্রকোণা জেলা প্রশাসক ( ভারপ্রাপ্ত) মোঃ আরিফুল ইসলাম সরদার।
দাবা প্রতিযোগিতায় বালক বিভাগে নেত্রকোণা সদর উপজেলা বিজয়ী হওয়ার গৌরব অর্জন করে এবং রানার্স আপ হয়েছেন দুর্গাপুর উপজেলা। অপরদিকে দাবা প্রতিযোগিতায় বালিকা বিভাগে পূর্বধলা উপজেলা বিজয়ী হওয়ার গৌরব অর্জন করে এবং রানার্স আপ হয়েছেন কেন্দুয়া উপজেলা।
প্রতিযোগিতার শেষে জেলা প্রশাসক (ভারপ্রাপ্ত) মোঃ আরিফুল ইসলাম সরদার জিও রানার্স আপ দাবা খেলোয়ারদের হাতে পুরস্কার ও ক্রেস্ট তুলে দেন।
এ সময় আরও উপস্থিত ছিলেন নেত্রকোণা জেলা ক্রীড়া অফিসার সেতু আক্তার জেলা ক্রীড়া সংগঠন হেদায়েত উল্লাহ রুমিন,ক্রীড়া সংগঠন আবুল কাশেমসহ বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তাবৃন্দ ও গণমাধ্যম কর্মী।
গত ২ মে থেকে শুরু হওয়া নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬-এ নেত্রকোণা জেলার বিভিন্ন উপজেলা ও পৌরসভা,থেকে বিপুলসংখ্যক খেলোয়াড় অংশগ্রহণ করেন।
বিডি-প্রেস 24 ডটকম কর্তৃক প্রকাশিত সংবাদ, ছবি, তথ্য ইত্যাদির অননুমোদিত ব্যবহার কপিরাইট আইন অনুসারে শাস্তিযোগ্য।
এই আইন লঙ্ঘনকারী যেকোনো ব্যক্তি বা সংস্থার বিরুদ্ধে ব্যবস্থাপনা কর্তৃক যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।
























মন্তব্য: