সোমবার ২৫ মে, ২০২৬
নিখোঁজের তিন দিন পর জুলহাস (৫) নামে এক শিশুর ম’র’দে’হ উদ্ধার
24 May, 2026 11:50:47
মাদ্রাসার পাশের পুকুরেই ডুবে শিশুর মৃত্যু
হারুনুর রশিদ সাপাহার( নওগাঁ) প্রতিনিধিঃ
সাপাহার উপজেলার বলদিয়াঘাট এলাকায় পুনর্ভবা নদীতে নিখোঁজের তিন দিন পর জুলহাস (৫) নামে এক শিশুর ম’র’দে’হ উদ্ধার করা হয়েছে।
গত ২১ মে দাদার সঙ্গে পুনর্ভবা নদীতে গোসল করতে গিয়ে পানিতে তলিয়ে নিখোঁজ হয় শিশু জুলহাস। নিখোঁজের পর স্থানীয় গ্রামবাসী ও ডুবুরিদল তাকে উদ্ধারে ব্যাপক চেষ্টা চালায়। দীর্ঘ সময় অনুসন্ধান করেও তার সন্ধান না পাওয়ায় উদ্ধার অভিযান বন্ধ ঘোষণা করা হয়।
রবিবার সকালে ঘটনাস্থল থেকে প্রায় ৩ কিলোমিটার দূরে নদীতে শিশুটির ভাসমান ম’র’দে’হ দেখতে পান স্থানীয়রা। পরে তারা ম’র’দে’হটি উদ্ধার করেন।
এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
সর্বশেষ
- প্রকাশক ও সম্পাদক : প্রিন্স মন্ডল অলিফ বার্তা সম্পদাক : মোঃ জাকির হোসেন
- আইটি ইনর্জাচ : আসমা-উল-হুসনা মোবাইল : 01737208208
অফিস : বার্তা ও বাণিজ্যিক কার্যালয় , ৩৭/৬, আজিমপুর রোড, আজিমপুর, ঢাকা-১২০৫
ইমেইল : buletin247@gmail.com, 01711977369
Developed by bditsupport



