বৃহস্পতিবার ৩০ এপ্রিল, ২০২৬

নারীর ক্ষমতায়নে চিতলমারীতে আন্তর্জাতিক নারী দিবস পালিত

8 March, 2026 4:08:48
নারীর ক্ষমতায়নে চিতলমারীতে আন্তর্জাতিক নারী দিবস পালিত

চিতলমারী (বাগেরহাট) প্রতিনিধিঃ

বাগেরহাটের চিতলমারীতে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে নানা কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি উদযাপন করা হয়েছে।

রবিবার সকালে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে উপজেলা সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে উপজেলা অডিটোরিয়ামে আয়োজিত আলোচনা সভায় নারীর অধিকার, সামাজিক নিরাপত্তা ও অর্থনৈতিক ক্ষমতায়ন নিয়ে মতবিনিময় করা হয়।

উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উদ্যোগে এবং উপজেলা প্রশাসনের সহযোগিতায় অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মিঠুন মৈত্র।

সভায় বক্তারা বলেন, নারীর উন্নয়ন নিশ্চিত করতে শিক্ষা, কর্মসংস্থান ও নিরাপদ সামাজিক পরিবেশ গড়ে তোলা অত্যন্ত জরুরি। নারীদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করতে ক্ষুদ্রঋণসহ বিভিন্ন সহায়তা কার্যক্রম আরও জোরদার করার ওপর গুরুত্বারোপ করা হয়।

অনুষ্ঠানে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শরিফুল হাসান অপু, প্রেসক্লাব সভাপতি একরামুল হক মুন্সী, কৃষি কর্মকর্তা সিফাত আল মারুফ, সিনিয়র মৎস্য কর্মকর্তা ফেরদৌস আনসারী, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আল মুরাদ, মহিলা বিষয়ক কর্মকর্তা হাফিজুর রহমান এবং অদম্য নারী সম্মাননা পাওয়া রিতা ব্রহ্ম বক্তব্য দেন।

শেষে সুবিধাভোগী নারীদের মাঝে ক্ষুদ্রঋণ বিতরণের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।

সর্বশেষ

  • প্রকাশক ও সম্পাদক : প্রিন্স মন্ডল অলিফ বার্তা সম্পদাক : মোঃ জাকির হোসেন
  • আইটি ইনর্জাচ : আসমা-উল-হুসনা মোবাইল : 01737208208
অফিস : বার্তা ও বাণিজ্যিক কার্যালয় , ৩৭/৬, আজিমপুর রোড, আজিমপুর, ঢাকা-১২০৫ ইমেইল : buletin247@gmail.com, 01711977369

Developed by bditsupport