মোঃ মেহেদী হাসান, বড়াইগ্রাম (নাটোর) প্রতিনিধি:
নাটোরে বড়াইগ্রামে অজ্ঞাত একটি ট্রাকের চাপায় আলহাজ্ব আব্দুর রসিদ শেখ (৭০) নামের এক বৃদ্ধ নিহত হয়েছেন। রোববার (১৫ নভেম্বর) সকাল আটটার দিকে নাটোর-পাবনা মহাসড়কের বনপাড়া সরদারপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত আব্দুর রসিদ শেখ বনপাড়া সরদারপাড়া এলাকার মৃত রইজ উদ্দিন শেখের ছেলে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, সকালে আত্মীয়ের বাড়িতে যাওয়ার উদ্দেশ্যে নিজ বাড়ি থেকে বের হন আব্দুর রসিদ শেখ। পথিমধ্যে বনপাড়া সরদারপাড়া এলাকায় মহাসড়কের পাশে দাঁড়িয়ে থাকা অবস্থায় দ্রুতগতির একটি অজ্ঞাত ট্রাক তাঁকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে বনপাড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস সালাম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। দুর্ঘটনাটি ঘটিয়ে পালিয়ে যাওয়া ট্রাকটি শনাক্তের চেষ্টা চলছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
প্রকাশকও সম্পাদক : প্রিন্স মন্ডল অলিফ.বার্তা সম্পাদক:মোঃ জাকির হোসেন,IT ইনচার্জ: আসমা-উল-হুসনা।