নলডাঙ্গায় বসতবাড়িতে অগ্নিকাণ্ড, শিশুকে বাচাতে গিয়ে মহিলা অগ্নিদগ্ধ | বিডি-প্রেস 24 ডট কম

নলডাঙ্গায় বসতবাড়িতে অগ্নিকাণ্ড, শিশুকে বাচাতে গিয়ে মহিলা অগ্নিদগ্ধ

22 April 2026, 3:51:04

নলডাঙ্গায় বসতবাড়িতে অগ্নিকাণ্ড, শিশুকে বাচাতে গিয়ে মহিলা অগ্নিদগ্ধ

মোঃ রবিউল ইসলাম,নলডাঙ্গা(নাটোর)প্রতিনিধি :

নাটোরের নলডাঙ্গায় বসতবাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনায় ছোট্ট শিশুকে বাচাতে গিয়ে নাজমা বেগম (৩৫) নামে এক মহিলা অগ্নিদগ্ধ হয়েছেন।

বুধবার (২২ এপ্রিল) দুপুরে নলডাঙ্গা উপজেলার পিপরুল ইউনিয়নের ৩নং ওয়ার্ডে শ্যামনগর গ্রামের আসাদুলের বাড়িতে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুন থেকে ছোট্ট শিশুকে রক্ষা করতে গিয়ে আসাদুলের স্ত্রী নাজমা বেগমের মুখ পুড়ে যায়। নাজমা বেগমকে উদ্ধার করে চিকিৎসার জন্য নাটোর আধুনিক সদর হাসপাতালে পাঠানো হয়েছে। আগুনে রান্নাঘর ও ১টি বসতঘরে রাখা রসুন পেঁয়াজ সহ প্রায় অর্ধ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়।

এবিষয়ে নলডাঙ্গা থানার অফিসার ইনচার্জ ওসি নুরে আলম জানান, প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে, রান্নাঘর থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। নলডাঙ্গা ফায়ার সার্ভিস ও পুলিশ প্রশাসনের সহযোগিতায় আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণ করা হয়েছে।

বিডি-প্রেস 24 ডটকম কর্তৃক প্রকাশিত সংবাদ, ছবি, তথ্য ইত্যাদির অননুমোদিত ব্যবহার কপিরাইট আইন অনুসারে শাস্তিযোগ্য।

এই আইন লঙ্ঘনকারী যেকোনো ব্যক্তি বা সংস্থার বিরুদ্ধে ব্যবস্থাপনা কর্তৃক যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

মন্তব্য: