নলডাঙ্গায় ফায়ার সার্ভিস সপ্তাহ-২০২৬ এর উদ্বোধন | বিডি-প্রেস 24 ডট কম

নলডাঙ্গায় ফায়ার সার্ভিস সপ্তাহ-২০২৬ এর উদ্বোধন

20 May 2026, 9:49:10

নলডাঙ্গায় ফায়ার সার্ভিস সপ্তাহ-২০২৬ এর উদ্বোধন

মোঃ রবিউল ইসলাম, নলডাঙ্গা(নাটোর) প্রতিনিধিঃ

“অগ্নিযোদ্ধাদের একটাই পণ নিরাপদ রাখবো সম্পদ ও জীবন” এই প্রতিপাদ্যে নাটোরের নলডাঙ্গায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ-২০২৬ এর উদ্বোধন করা হয়েছে।

বুধবার (২০ মে) সকালে নলডাঙ্গা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের আয়োজনে এ অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন, প্রধান অতিথি নলডাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার আল এমরান খান। পরে স্টেশন অফিসার গোলাম মোস্তফার সভাপতিত্বে অগ্নিকাণ্ডে করণীয় বিষয়ে নানা দিক তুলে ধরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এসময় উপস্থিত ছিলেন, নলডাঙ্গা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আশিকুর রহমান, উপজেলা প্রকৌশলী হারুনুর রশিদ, নলডাঙ্গা থানার ওসি (তদন্ত) ইব্রাহিম খলিল, নলডাঙ্গা পৌরসভার সাবেক প্রশাসক ও পৌর বিএনপির সাবেক সভাপতি এম এ হাফিজ, উপজেলা প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক ইনকিলাব এর নলডাঙ্গা প্রতিনিধি এম জহুরুল ইসলাম, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রাসেল শেখ, সমাজ সেবক আলহাজ্ব ইয়াচিন উর রহমান সহ বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীবৃন্দ।

বিডি-প্রেস 24 ডটকম কর্তৃক প্রকাশিত সংবাদ, ছবি, তথ্য ইত্যাদির অননুমোদিত ব্যবহার কপিরাইট আইন অনুসারে শাস্তিযোগ্য।

এই আইন লঙ্ঘনকারী যেকোনো ব্যক্তি বা সংস্থার বিরুদ্ধে ব্যবস্থাপনা কর্তৃক যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

মন্তব্য: