মোঃ রবিউল ইসলাম, নলডাঙ্গা(নাটোর)প্রতিনিধি :
নাটোরের নলডাঙ্গায় পুকুরের পানিতে ডুবে ফাতেমা (৯) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। শনিবার (১১ জুলাই ২০২৬) বিকেলে নলডাঙ্গা পৌরসভার কুঠুরিপাড়ায় এলাকায় এ ঘটনা ঘটে।
পারিবারিক সূত্রে জানা যায়, দুপুরে খেলাধুলা করার সময় বাড়ির পাশে পুকুরে পড়ে যায় ফাতেমা। অনেক খোজাখুজির পরও ঐ শিশুকে না পেয়ে, পরে পুকুরের পানি থেকে তাকে উদ্ধার করা হয়। উদ্ধারকৃত শিশুকে চিকিৎসার জন্য নলডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ফাতেমা কুঠুরিপাড়া এলাকার ফিরোজ আলীর মেয়ে। এই মর্মান্তিক মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
প্রকাশকও সম্পাদক : প্রিন্স মন্ডল অলিফ.বার্তা সম্পাদক:মোঃ জাকির হোসেন,IT ইনচার্জ: আসমা-উল-হুসনা।