মঙ্গলবার ১২ মে, ২০২৬

নরসিংদীর কৃতি সন্তান স্বাস্থ্য মন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন বকুলকে বেলাব উপজেলা ছাত্রদলের ফুলেল শুভেচ্ছা

12 May, 2026 9:02:10
নরসিংদীর কৃতি সন্তান স্বাস্থ্য মন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন বকুলকে বেলাব উপজেলা ছাত্রদলের ফুলেল শুভেচ্ছা

নরসিংদী জেলা প্রতিনিধিঃ

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল বেলাব উপজেলা শাখার নবগঠিত কমিটির পক্ষ থেকে নরসিংদীর কৃতি সন্তান, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা সরদার সাখাওয়াত হোসেন বকুল এমপিকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়েছে।

আজ সকালে নবগঠিত নরসিংদী জেলা ছাত্রদলের সদস্য ও বেলাব উপজেলা ছাত্রদলের সভাপতি আশিক সুজন মামুনের নেতৃত্বে এ শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠিত হয়।

এসময় মাননীয় মন্ত্রী ছাত্রদলের নেতাকর্মীদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন। তিনি বলেন, একটি মানবিক ও সামাজিক রাষ্ট্র বিনির্মাণে ছাত্রসমাজকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে। পাশাপাশি সাধারণ শিক্ষার্থীদের অধিকার ও সুযোগ-সুবিধা নিশ্চিত করতে সবসময় পাশে থাকার আহ্বান জানান তিনি।

তিনি আরও বলেন, “করবো কাজ, গড়বো দেশ সবার আগে বাংলাদেশ” এই প্রত্যয়ে প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে দেশ ও মানুষের কল্যাণে কাজ করতে হবে।

শুভেচ্ছা বিনিময়কালে উপস্থিত ছিলেন বেলাব উপজেলা ছাত্রদলের নেতা গোলাম সারোয়ার, ইসমাঈল, সালমান, শরিফ, খোকন, সোহাগ, সাব্বিরসহ বিভিন্ন ইউনিয়নের নেতৃবৃন্দ।

এছাড়াও উপস্থিত ছিলেন জেলা বিএনপি নেতা সারোয়ার হোসেন মৃধা, কেন্দ্রীয় কৃষক দলের নেতা কৃষিবিদ শরিফ খান, জেলা তাঁতীদলের প্রচার সম্পাদক বশির আহমেদ মোল্লাসহ অন্যান্য নেতৃবৃন্দ।

সর্বশেষ

  • প্রকাশক ও সম্পাদক : প্রিন্স মন্ডল অলিফ বার্তা সম্পদাক : মোঃ জাকির হোসেন
  • আইটি ইনর্জাচ : আসমা-উল-হুসনা মোবাইল : 01737208208
অফিস : বার্তা ও বাণিজ্যিক কার্যালয় , ৩৭/৬, আজিমপুর রোড, আজিমপুর, ঢাকা-১২০৫ ইমেইল : buletin247@gmail.com, 01711977369

Developed by bditsupport