নবীনগরে দোকান থেকে ৪২ বস্তা সরকারি চাল জব্দ
নবীনগরে দোকান থেকে ৪২ বস্তা সরকারি চাল জব্দ

সঞ্জয় শীল, নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি :
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরের বীরগাঁও ইউনিয়নে শিবপুর-বাইশমৌজা বাজারের হানিফ মিয়ার দোকান থেকে ৪২ বস্তা সরকারি ওএমএস-এর চাল জব্দ করেছেন নবীনগর থানা পুলিশ। রবিবার (১৫ মার্চ ২০২৬ খ্রিষ্টাব্দ) বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে নবীনগর থানার এএসআই নাঈম মিয়ার অভিযানে হানিফ মিয়াসহ চালের বস্তা জব্দ করা হয়েছে। এ বিষয়ে এএসআই নাঈম মিয়া জানান, আমরা গোপন সংবাদ পেয়ে অভিযান চালিয়ে দোকানদার হানিফ মিয়াসহ সরকারি চাল আটক করা হয়েছে। নবীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদুল হাসান জানান, “৪২ বস্তা চাল কীভাবে বাজারের একটি দোকানে এল, তা তদন্তের পর বলা যাবে। আপাতত চালগুলো ওই দোকানেই জব্দ রাখা হয়েছে। পুরো বিষয়টির তদন্তভার পিআইওকে দেওয়া হয়েছে।
বিডি-প্রেস 24 ডটকম কর্তৃক প্রকাশিত সংবাদ, ছবি, তথ্য ইত্যাদির অননুমোদিত ব্যবহার কপিরাইট আইন অনুসারে শাস্তিযোগ্য।
এই আইন লঙ্ঘনকারী যেকোনো ব্যক্তি বা সংস্থার বিরুদ্ধে ব্যবস্থাপনা কর্তৃক যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।
























মন্তব্য: