নবাগত ওসির সাথে বটিয়াঘাটা উপজেলা প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত
নবাগত ওসির সাথে বটিয়াঘাটা উপজেলা প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত

রিপন রায়, খুলনা বটিয়াঘাটা প্রতিনিধিঃ
বটিয়াঘাটা থানার নবাগত অফিসার ইনচার্জ মোঃ মারুফ হোসেন’র সাথে উপজেলা প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভা গতকাল মঙ্গলবার বেলা ১১ টায় থানার ওসির নিজস্ব কার্যালয়ে অনুষ্ঠিত হয় । মতবিনিময় সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা প্রেসক্লাবের সভাপতি প্রতাপ ঘোষ, সাধারণ সম্পাদক ইন্দ্রজিৎ টিকাদার, সিনিয়র সহ-সভাপতি এস এম এ ভূট্টো, সহ-সভাপতি গৌরদাস ঢালী, যুগ্ম-সাধারণ সম্পাদক শাওন হাওলাদার, কোষাধ্যক্ষ গাজী তরিকুল ইসলাম, সাংগঠনিক ও তথ্য প্রযুক্তি বিষয়ক সম্পাদক পরাগ রায়, দপ্তর সম্পাদক রিপন রায়, কার্যনির্বাহী সদস্য সাংবাদিক সুদীপ্ত বিশ্বাস শুভ, সাংবাদিক চিরঞ্জিত মল্লিক, সাংবাদিক বিশ্বজিৎ রায় প্রমুখ । সভায় বটিয়াঘাটা উপজেলার সার্বিক আইন-শৃংঙ্খলা পরিস্হিতি নিয়ে বিষয়ে আলোকপাত করা হয়। এ ব্যাপারে ওসি মারুফ হোসেন বলেন, গত ৪ জুন তারিখে আমি যোগদান করেছি । সব কিছুই নতুন, কিছুদিন গেলে সব কিছুই নখ দর্পণে চলে আসবে । তিনি আইন-শৃং ঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সকলের সহযোগিতা কামনা করেন।
বিডি-প্রেস 24 ডটকম কর্তৃক প্রকাশিত সংবাদ, ছবি, তথ্য ইত্যাদির অননুমোদিত ব্যবহার কপিরাইট আইন অনুসারে শাস্তিযোগ্য।
এই আইন লঙ্ঘনকারী যেকোনো ব্যক্তি বা সংস্থার বিরুদ্ধে ব্যবস্থাপনা কর্তৃক যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

























মন্তব্য: