নতুন ইউএনওকে ফুল দিয়ে বরণ করলেন ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী আসগার হাসান রোমিও
নতুন ইউএনওকে ফুল দিয়ে বরণ করলেন ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী আসগার হাসান রোমিও
নাচোল (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলায় নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জনাব আকলিমা আক্তারকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে বরণ করেছেন নাচোল উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী মো. আসগার হাসান রোমিও।
এ সময় তিনি নবাগত ইউএনওর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন এবং নাচোল উপজেলার সার্বিক উন্নয়ন, জনকল্যাণ ও সাধারণ মানুষের জীবনমান উন্নয়নে পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন।
সাক্ষাৎকালে মো. আসগার হাসান রোমিও বলেন, নাচোল উপজেলা আমাদের সবার। এ উপজেলার উন্নয়ন, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, যোগাযোগব্যবস্থা ও জনসেবার মানোন্নয়নে সম্মিলিত উদ্যোগ অত্যন্ত জরুরি। প্রশাসন ও স্থানীয় জনগণের মধ্যে পারস্পরিক সহযোগিতা, সমন্বয় ও সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় থাকলে একটি আধুনিক, সমৃদ্ধ ও জনবান্ধব উপজেলা গড়ে তোলা সম্ভব।
তিনি আরও বলেন, নাচোলের মানুষের প্রত্যাশা পূরণে উন্নয়নমূলক ও ইতিবাচক যেকোনো উদ্যোগে তিনি সহযোগিতার হাত বাড়িয়ে দিতে প্রস্তুত। উপজেলার স্বার্থে দল-মত, শ্রেণি-পেশার ঊর্ধ্বে উঠে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।
নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তার দায়িত্ব পালনের সাফল্য কামনা করে তিনি আশা প্রকাশ করেন, তাঁর দক্ষ নেতৃত্ব, আন্তরিকতা ও দায়িত্বশীল কর্মকাণ্ডের মাধ্যমে নাচোল উপজেলার উন্নয়ন ও জনসেবামূলক কার্যক্রম আরও গতিশীল হবে।
এ সময় সৌহার্দ্যপূর্ণ পরিবেশে পারস্পরিক শুভেচ্ছা ও মতবিনিময় অনুষ্ঠিত হয়।
সর্বশেষ
- প্রকাশক ও সম্পাদক : প্রিন্স মন্ডল অলিফ বার্তা সম্পদাক : মোঃ জাকির হোসেন
- আইটি ইনর্জাচ : আসমা-উল-হুসনা মোবাইল : 01737208208
Developed by bditsupport



