দেশব্যাপী ছাত্র আন্দোলনের সন্ত্রাসবিরোধী মানববন্ধন কর্মসূচি পালন অনুষ্ঠিত হয়েছে | বিডি-প্রেস 24 ডট কম
হোম / আঞ্চলিক, সারাদেশ / বিস্তারিত

দেশব্যাপী ছাত্র আন্দোলনের সন্ত্রাসবিরোধী মানববন্ধন কর্মসূচি পালন অনুষ্ঠিত হয়েছে

28 April 2026, 1:16:43

দেশব্যাপী ছাত্র আন্দোলনের সন্ত্রাসবিরোধী মানববন্ধন কর্মসূচি পালন অনুষ্ঠিত হয়েছে

এইচ এম হাছনাইন, বিশেষ প্রতিনিধিঃ
শিক্ষা প্রতিষ্ঠানে চলমান সন্ত্রাস, দখলদারিত্ব, রাজনৈতিক প্রতিহিংসা ও আধিপত্যবাদের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানিয়ে এবং রাজনৈতিক সহাবস্থান নিশ্চিতসহ নিরাপদ ক্যাম্পাসের দাবিতে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ-এর কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ২৬ এপ্রিল ২০২৬ রবিবার দেশব্যাপী ক্যাম্পাসসমূহে সন্ত্রাসবিরোধী মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।

সন্ধ্যায় এক যৌথ বিবৃতিতে সংগঠনের কেন্দ্রীয় সভাপতি মুনতাছির আহমাদ ও সেক্রেটারি জেনারেল সুলতান মাহমুদ দেশব্যাপী এই কর্মসূচি সফলভাবে বাস্তবায়নে অংশগ্রহণকারী সকল পর্যায়ের নেতাকর্মী ও সাধারণ শিক্ষার্থীদের প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।

নেতৃদ্বয় বলেন, আমরা এমন ক্যাম্পাস চাই যেখানে থাকবে না ভয়, থাকবে না দখলদারিত্ব কিংবা রাজনৈতিক প্রতিহিংসা; বরং থাকবে মুক্ত চিন্তার চর্চা, নিরাপত্তা, সহাবস্থান ও মানবিক মূল্যবোধের বিকাশ। অধিকারবঞ্চিত শিক্ষার্থীদের পাশে দাঁড়িয়ে সন্ত্রাসমুক্ত, শিক্ষাবান্ধব ও কল্যাণমুখী ক্যাম্পাস গড়ে তোলাই আমাদের অঙ্গীকার।

দেশের প্রতিটি শিক্ষাঙ্গন হোক সৌহার্দ্য, শৃঙ্খলা ও নৈতিকতার উজ্জ্বল দৃষ্টান্ত। শিক্ষার্থীরা আদর্শ, নীতি ও জ্ঞানচর্চায় বলীয়ান হয়ে দেশ ও সমাজ গঠনে নেতৃত্ব দিক এই প্রত্যাশাই আমাদের।

নেতৃদ্বয় হুশিয়ারি করে বলেন, যদি কোনো গোষ্ঠী পুনরায় ক্যাম্পাসে দখলদারিত্ব কায়েম, অস্ত্রের মহড়া কিংবা সন্ত্রাসী কর্মকাণ্ডের মাধ্যমে শিক্ষার পরিবেশ বিনষ্ট করার অপচেষ্টা চালায়, তবে সাধারণ শিক্ষার্থীদের সাথে নিয়ে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ সর্বাত্মক গণআন্দোলন গড়ে তুলতে বাধ্য হবে।

নেতৃদ্বয় সংশ্লিষ্ট সকল ছাত্র সংগঠনের প্রতি আহ্বান জানিয়ে বলেন, শিক্ষাবান্ধব সহাবস্থান ও দায়িত্বশীল আচরণে নিজেদের ছাত্র রাজনীতি চর্চা করুন। অন্যথায় ইতিহাস সাক্ষ্য দেয়-শিক্ষার্থীবিরোধী ও সন্ত্রাসনির্ভর রাজনীতির পরিণতি কখনো শুভ হয় না।

বিডি-প্রেস 24 ডটকম কর্তৃক প্রকাশিত সংবাদ, ছবি, তথ্য ইত্যাদির অননুমোদিত ব্যবহার কপিরাইট আইন অনুসারে শাস্তিযোগ্য।

এই আইন লঙ্ঘনকারী যেকোনো ব্যক্তি বা সংস্থার বিরুদ্ধে ব্যবস্থাপনা কর্তৃক যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

মন্তব্য: