দুলারহাট নুরাবাদ ইউনিয়নের একটি পুকুরে গ্যাসের সন্ধান পাওয়া গেছে—এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে
দুলারহাট নুরাবাদ ইউনিয়নের একটি পুকুরে গ্যাসের সন্ধান পাওয়া গেছে—এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে
মোঃ নুর হোসেন,চরফ্যাশন (ভোলা) প্রতিনিধিঃ
স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল দুলারহাট থানাধীন নুরাবাদ ইউনিয়নের ৬ নং ওয়ার্ডে মোল্লা বাড়ির পুকুরে মাটি খনন করার সময় হঠাৎ করেই পানির নিচ থেকে বুদবুদ আকারে গ্যাস বের হতে দেখা যায়। বিষয়টি প্রথমে স্থানীয়রা লক্ষ্য করলে কৌতূহলবশত আগুন ধরিয়ে দেখেন, এতে গ্যাসে আগুন জ্বলে ওঠে। পরে বিষয়টি দ্রুত আশপাশের এলাকায় ছড়িয়ে পড়লে উৎসুক জনতা ঘটনাস্থলে ভিড় জমায়।
এ বিষয়ে স্থানীয় বাসিন্দারা ধারণা করছেন, এটি প্রাকৃতিক গ্যাস হতে পারে। তবে বিশেষজ্ঞদের মতে, পুকুর বা জলাশয়ের নিচে জমে থাকা জৈব পদার্থ পচে “মিথেন গ্যাস” সৃষ্টি হতে পারে, যা অনেক সময় আগুন ধরলে জ্বলে ওঠে। তাই নিশ্চিতভাবে এটি প্রাকৃতিক গ্যাস কিনা, তা পরীক্ষার মাধ্যমে যাচাই করা প্রয়োজন।
এদিকে, স্থানীয় প্রশাসন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছেন এলাকাবাসী। তারা দ্রুত তদন্ত করে প্রকৃত সত্য উদঘাটন এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।
পরবর্তীতে আজ ২৪-০৪-২০২৬ তারিখ সকাল ১১.০০ ঘটিকার সময় চরফ্যাশন উপজেলা প্রশাসন ও দুলারহাট থানা অফিসার্স ইনচার্জ এর সহযোগিতার ভোলা জেলার শাহবাজপুর গ্যাসক্ষেত্রের টেকনিক্যাল টীমের মাধ্যমে পর্যবেক্ষণ করা হয়।
পর্যবেক্ষণ পরবর্তীতে টেকনিক্যাল টিম জানান, উল্লিখিত পুকুরে গ্যাসের যে বুদবুদ দেখা গিয়েছে তাহা উদ্ভিজ্জ বা বায়োগ্যাস এর মাধ্যমে একুমুলেট হয়েছে। গ্যাস ডিটেক্টর এর মাধ্যমে মিথেন এবং Co2 এর অস্তিত্ব পাওয়া গেলেও কোনরুপ হায়ার হাইড্রোকার্বন এর প্রমাণ পাওয়া যায়নি। অতএব, এটি Shallow Depth এবং লো প্রেসারে জমাকৃত স্বল্প পরিমাণের বায়োগ্যাস, যা ভোলার বিভিন্ন স্থানেই পরিলক্ষিত হয়। লো প্রেশার হওয়ার দরুণ কিছুকাল অতিবাহিত হলেই উক্ত গ্যাস নিঃশেষ হওয়ার সম্ভাবনা রয়েছে।
তবে নিরাপত্তা বিবেচনায়, বুদবুদ নিঃশেষ না হওয়া অবধি উক্ত স্থানে অতি উৎসাহি হয়ে অগ্নিসংযোগ না করার জন্য অনুরোধ করছেন উপজেলা প্রশাসন।
সর্বশেষ
- প্রকাশক ও সম্পাদক : প্রিন্স মন্ডল অলিফ বার্তা সম্পদাক : মোঃ জাকির হোসেন
- আইটি ইনর্জাচ : আসমা-উল-হুসনা মোবাইল : 01737208208
Developed by bditsupport

