বৃহস্পতিবার ১৫ অক্টোবর, ২০২৬

দুই যুগ ধরে বাইসাইকেলে পত্রিকা পৌঁছে দিচ্ছেন ৬৭ বছরের হাসান আলী

15 October, 2026 7:42:33
দুই যুগ ধরে বাইসাইকেলে পত্রিকা পৌঁছে দিচ্ছেন ৬৭ বছরের হাসান আলী

ঠাকুরগাঁও প্রতিনিধি:

বয়সের ভারে শরীর নুয়ে পড়লেও জীবনসংগ্রাম আর দায়িত্ববোধ থেকে পিছপা হননি ৬৭ বছর বয়সী হাসান আলী। জীবনযুদ্ধের তাগিদে দীর্ঘ ২৪ বছর ধরে বাইসাইকেলে চড়ে পত্রিকা বিলি করছেন তিনি। ঠাকুরগাঁও জেলার রুহিয়া এলাকায় প্রতিদিন সকালে নিয়মিত পাঠকদের হাতে পত্রিকা পৌঁছে দিয়ে চলেছেন এই জ্যেষ্ঠ হকার।
​স্থানীয় পত্রিকা পাঠক ও সাংবাদিকদের সাথে কথা বলে জানা যায় , প্রায় দুই যুগ আগে একটি পুরনো বাইসাইকেল সম্বল করে রুহিয়া ও এর আশপাশের এলাকাগুলোতে সংবাদপত্র পৌঁছে দেওয়ার কাজ শুরু করেন হাসান আলী। ঝড়-বৃষ্টি কিংবা কড়া রোদ, কোনো প্রতিকূল আবহাওয়াতেই থেমে থাকেনি তার এই প্রতিদিনের যাত্রা। নির্দিষ্ট সময়ে পাঠকদের হাতে পত্রিকা পৌঁছে দেওয়াই তার মূল লক্ষ্য।
​বয়স সত্তর ছুঁইছুঁই হলেও তার উদ্যম ও পরিশ্রম দেখে অনুপ্রাণিত হন স্থানীয় বাসিন্দারা। রুহিয়া উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোঃ মজহারুল ইসলাম বাদল এর সঙ্গে আলাপকালে জানা যায়, “হাসান আলীর সময়নিষ্ঠতা সত্যিই প্রশংসনীয়। কত বছর ধরে দেখছি তাকে এই এক বাইসাইকেল নিয়ে পত্রিকা পৌঁছে দিতে, তার এই একাগ্রতা আমাদের অনুপ্রাণিত করে।”
​সংবাদপত্র বিক্রির এই আয় থেকেই তিনি কোনোমতে চালান নিজের সংসার। বয়সের এই অপরাহ্ণে এসেও নিজের উপার্জনে বাঁচার যে দৃষ্টান্ত তিনি স্থাপন করেছেন, তা আজ সমাজের জন্য এক অনন্য উদাহরণ।

সর্বশেষ

  • প্রকাশক ও সম্পাদক : প্রিন্স মন্ডল অলিফ বার্তা সম্পদাক : মোঃ জাকির হোসেন
  • আইটি ইনর্জাচ : আসমা-উল-হুসনা মোবাইল : 01737208208
অফিস : বার্তা ও বাণিজ্যিক কার্যালয় , ৩৭/৬, আজিমপুর রোড, আজিমপুর, ঢাকা-১২০৫ ইমেইল : buletin247@gmail.com, 01711977369

Developed by bditsupport

PhotoCard Icon
Create PhotoCard