দিনাজপুরের বিরামপুরে ল্যাম্ব’র এসএওয়াই এসআরএইচআর প্রকল্প অবহিতকরণ সভা অনুষ্ঠিত
দিনাজপুরের বিরামপুরে ল্যাম্ব’র এসএওয়াই এসআরএইচআর প্রকল্প অবহিতকরণ সভা অনুষ্ঠিত
মোঃ নয়ন মিয়া দিনাজপুর, জেলা প্রতিনিধিঃ
দিনাজপুরের বিরামপুর উপজেলায় বেসরকারি উন্নয়ন সংস্থা ল্যাম্ব’র উদ্যোগে এস এওয়াই এসআরএইচআর প্রকল্পের অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৮ এপ্রিল) সকাল ১১টায় উপজেলা পরিষদ সভাকক্ষে এ সভার আয়োজন করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা তানজিনা খাতুনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিবার পরিকল্পনা অধিদপ্তরের মহাপরিচালক ডাঃ আশরাফী আহমদ এনডিসি। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পরিবার পরিকল্পনা অধিদপ্তরের রংপুর বিভাগীয় পরিচালক মোঃ মোজাম্মেল হক, দিনাজপুরের সিভিল সার্জন ডাঃ আসিফ ফেরদৌস,পরিবার পরিকল্পনা অধিদপ্তর দিনাজপুরের উপ পরিচালক এ.টি.এম নাজমুল হুদা,স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সুব্রত কুমার সেন,ল্যাম্ব’র নির্বাহী পরিচালক ডেভিড চন্দ্রন এবং ওয়ার্ল্ড রিনিউ বাংলাদেশের প্রজেক্ট লিড ফ্রান্সিস মন্ডল। সভায় এসএওয়াই এসআর এইচআর প্রকল্পের বিভিন্ন কার্যক্রম নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। বক্তারা বলেন,প্রকল্পটি গ্লোবাল অ্যাফেয়ার্স কানাডা ও ওয়ার্ল্ড রিনিউ’র আর্থিক সহযোগিতায় ৫ বছর মেয়াদে বাস্তবায়িত হচ্ছে। এর মাধ্যমে নির্ধারিত এলাকার ঝুঁকিপূর্ণ কিশোর কিশোরী ও যুবতী মেয়েদের (১০ থেকে ২৪ বছর) যৌন ও প্রজনন স্বাস্থ্য অধিকার বিষয়ে সচেতনতা বৃদ্ধি এবং প্রয়োজনীয় সেবার সুযোগ সম্প্রসারণে কাজ করা হবে। এ সময় বিভিন্ন সরকারি কর্মকর্তা, স্বাস্থ্য বিভাগের প্রতিনিধি,এনজিও কর্মী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
সর্বশেষ
- প্রকাশক ও সম্পাদক : প্রিন্স মন্ডল অলিফ বার্তা সম্পদাক : মোঃ জাকির হোসেন
- আইটি ইনর্জাচ : আসমা-উল-হুসনা মোবাইল : 01737208208
Developed by bditsupport

