দারুল উম্মাহ আইডিয়াল মাদ্রাসায় প্রবাসীদের সংবর্ধনা অনুষ্ঠান সম্পন্ন
দারুল উম্মাহ আইডিয়াল মাদ্রাসায় প্রবাসীদের সংবর্ধনা অনুষ্ঠান সম্পন্ন

আফজাল মিয়া,বিশ্বনাথ প্রতিনিধিঃ
সিলেট বিশ্বনাথের দারুল উম্মাহ আইডিয়াল মাদরাসায় আয়োজন করা হয় প্রবাসীদের নিয়ে এক সংবর্ধনা অনুষ্ঠান।
দারুল উম্মাহ আইডিয়াল মাদরাসার পরিচালনা কমিটির সভাপতি জনাব মোহাম্মদ নিজাম উদ্দিন সিদ্দিকীর সভাপতিত্ত্বে এবং মাদরাসার প্রিন্সিপাল জনাব গিয়াস উদ্দিন সাদীর পরিচালনায়
পবিত্র কুরআন তিলাওয়াতের মাধ্যমে সংবর্ধনা অনুষ্ঠানটি শুরু হয়।
পবিত্র কুরআন তিলাওয়াত করেন দাখিল ষষ্ঠ শ্রেণির ছাত্র মোঃ ইমরান খান।
সংবর্ধনা অনুষ্ঠানে সংবর্ধিত অতিথি হলেন বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্ট ইউকের চেয়ারপার্সন জনাব মোঃ মাফিজ খান, যুক্তরাজ্য প্রবাসী জনাব মোঃ সাবির উদ্দীন, অষ্ট্রেলিয়া প্রবাসী জনাব দবির উদ্দিন, যুক্তরাজ্য প্রবাসী জনাব মোঃ বাবলুর হোসেন বাবুল,যুক্তরাজ্য প্রবাসী জনাব মইনউদ্দিন খান ও মরহুম আব্দুল মতিন চেয়ারম্যানের ছেলে, যুক্তরাজ্য প্রবাসী জনাব জুবায়ের আহমদ।
সম্মানিত মেহমানবৃন্দ বিভিন্ন সু-পরামর্শ প্রদান করেন এবং প্রতিষ্ঠানের সার্বিক উন্নয়নে সহযোগিতার আশ্বাস দেন।
সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাদরাসা পরিচালনা কমিটির সহ সভাপতি জনাব মাস্টার ইমাদ উদ্দিন, পরিচালনা কমিটির সদস্য জনাব আব্দুস সোবহান মেম্বার, জনাব মোঃ জাহেদুর রহমান, জনাব মাওলানা শুয়াইবুর রহমান, জনাব শাহীন আহমদ রাজু, মাওলানা হাবিবুর রহমান।
এছাড়াও সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাদরাসার সম্মানিত শিক্ষকবৃন্দ ও সম্মানিত অভিভাবকবৃন্দ।
বিডি-প্রেস 24 ডটকম কর্তৃক প্রকাশিত সংবাদ, ছবি, তথ্য ইত্যাদির অননুমোদিত ব্যবহার কপিরাইট আইন অনুসারে শাস্তিযোগ্য।
এই আইন লঙ্ঘনকারী যেকোনো ব্যক্তি বা সংস্থার বিরুদ্ধে ব্যবস্থাপনা কর্তৃক যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।
























মন্তব্য: