সোমবার ২০ এপ্রিল, ২০২৬

দারিয়াপুরে জনপ্রিয়তা বাড়ছে মিজানুর রহমান মামুনের: উপজেলা ভাইস চেয়ারম্যান পদে দেখতে চায় গ্রাহকরা

20 April, 2026 6:52:12
দারিয়াপুরে জনপ্রিয়তা বাড়ছে মিজানুর রহমান মামুনের: উপজেলা ভাইস চেয়ারম্যান পদে দেখতে চায় গ্রাহকরা

মোঃ রিয়ায এলাহী রাজন:গাইবান্ধা জেলা প্রতিনিধি:

গাইবান্ধা সদর উপজেলা’র দারিয়াপুর এলাকায় পল্লী বিদ্যুতের অসহায় গ্রাহকদের পাশে থেকে দীর্ঘদিন ধরে নিরলস সেবা প্রদানকারী সাবেক পরিচালক মোঃ মিজানুর রহমান মামুনকে ঘিরে জনমনে ক্রমেই বাড়ছে আস্থা ও প্রত্যাশা।

আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে তাকে ভাইস চেয়ারম্যান হিসেবে দেখতে চাওয়ার দাবি এখন তৃণমূল পর্যায়ে স্পষ্টভাবে উচ্চারিত হচ্ছে।

স্থানীয় সূত্রে জানা যায়, দারিয়াপুর সাব জোনাল অফিসের আওতায় দায়িত্ব পালনকালে তিনি সাধারণ গ্রাহকদের নানামুখী সমস্যার দ্রুত ও কার্যকর সমাধান দিয়ে নিজেকে একজন মানবিক ও দায়িত্বশীল ব্যক্তিত্ব হিসেবে প্রতিষ্ঠিত করেছেন।

বিদ্যুৎ সংযোগ সংক্রান্ত জটিলতা নিরসন থেকে শুরু করে দুর্যোগকালীন সময়ে তাৎক্ষণিক সহায়তা প্রদান—সব ক্ষেত্রেই তার সক্রিয় ভূমিকা এলাকাবাসীর কাছে প্রশংসিত হয়েছে।

পল্লী বিদ্যুতের গ্রাহকদের মতে, দীর্ঘ সময় ধরে তাদের পাশে থেকে কাজ করার ফলে মামুনের প্রতি এক ধরনের বিশ্বাস ও নির্ভরতা তৈরি হয়েছে। তাদের ভাষায়, “যে মানুষ দায়িত্বে থেকেও মানুষের পাশে থাকে, সে নির্বাচিত হলেও জনগণের সেবা থেকে বিচ্যুত হবে না”—এই বিশ্বাস থেকেই তাকে উপজেলা ভাইস চেয়ারম্যান পদে দেখতে চান তারা।

ইতোমধ্যে বিভিন্ন গ্রাম ও পাড়া-মহল্লায় তার পক্ষে স্বতঃস্ফূর্ত প্রচারণা লক্ষ্য করা যাচ্ছে।

স্থানীয়দের ধারণা, নির্বাচিত হলে তিনি অতীতের ধারাবাহিকতা বজায় রেখে জনসেবাকে আরও বিস্তৃত করতে পারবেন।

বিশেষ করে বিদ্যুৎ সেবার মানোন্নয়ন, গ্রাহক ভোগান্তি হ্রাস এবং অবহেলিত জনগোষ্ঠীর উন্নয়নে তার অভিজ্ঞতা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

এছাড়া, তরুণ সমাজ ও সচেতন মহলের একাংশ মনে করছে—বর্তমান সময়ে সৎ, কর্মঠ ও জনবান্ধব নেতৃত্বের যে ঘাটতি রয়েছে, তা পূরণে মিজানুর রহমান মামুন হতে পারেন একটি সম্ভাবনাময় নাম। তার প্রতি বাড়তে থাকা সমর্থন ইতোমধ্যেই নির্বাচনী পরিবেশে একটি নতুন গতি সঞ্চার করেছে।

সবমিলিয়ে বলা যায়, পল্লী বিদ্যুতের গ্রাহকদের একটি বড় অংশ তাকে ঘিরে যে ঐক্যবদ্ধ জনমত গড়ে তুলছেন, তা ভবিষ্যৎ উপজেলা নির্বাচনে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে পারে।

পর্যবেক্ষকদের মতে, তৃণমূলের এই সমর্থন অব্যাহত থাকলে তিনি আগামী নির্বাচনে একটি শক্ত অবস্থান গড়ে তুলতে সক্ষম হবেন।

সর্বশেষ

  • প্রকাশক ও সম্পাদক : প্রিন্স মন্ডল অলিফ বার্তা সম্পদাক : মোঃ জাকির হোসেন
  • আইটি ইনর্জাচ : আসমা-উল-হুসনা মোবাইল : 01737208208
অফিস : বার্তা ও বাণিজ্যিক কার্যালয় , ৩৭/৬, আজিমপুর রোড, আজিমপুর, ঢাকা-১২০৫ ইমেইল : buletin247@gmail.com, 01711977369

Developed by bditsupport