রবিবার ২২ নভেম্বর, ২০২৬

তালতলীতে মৌশিক শিক্ষক কল্যাণ ফাউন্ডেশনের ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত

22 November, 2026 11:17:55
তালতলীতে মৌশিক শিক্ষক কল্যাণ ফাউন্ডেশনের ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত

​রনি মল্লিক, বরগুনা জেলা প্রতিনিধিঃ

​বরগুনার তালতলীতে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে মৌশিক শিক্ষক কল্যাণ ফাউন্ডেশনের ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে। আজ শনিবার (২১ নভেম্বর ২০২৬) তালতলী উপজেলা মডেল মসজিদ মিলনায়তনে এই প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত হয়।

​মৌশিক শিক্ষক কল্যাণ ফাউন্ডেশনের তালতলী উপজেলা শাখার উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে উপজেলার মোট ১০৪ জন শিক্ষক হলেও প্রায় সকল শিক্ষকই স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। শিক্ষকদের প্রাণবন্ত উপস্থিতিতে অনুষ্ঠানটি সাফল্যমণ্ডিত ও সার্থক হয়ে ওঠে।

​অনুষ্ঠানে শিক্ষকদের ন্যায্য অধিকার, চাকরির স্থায়িত্ব এবং মর্যাদা রক্ষায় একাধিক দাবি ও স্লোগান তুলে ধরা হয়। এ সময় উপস্থিত শিক্ষক ও আয়োজকদের কণ্ঠে শোনা যায়— “প্রকল্প নয়, স্থায়ী সমাধান চাই; অনিশ্চয়তা নয়, চাকরির নিরাপত্তা চাই; অবহেলা নয়, শিক্ষকের ন্যায্য মর্যাদা চাই।”

​আলোচনা পর্বে প্রধান অতিথির বক্তব্যে মাওলানা মুহাম্মদ জালাল উদ্দিন শিক্ষকদের পেশাগত অনিশ্চয়তা দূর করে চাকরির নিরাপত্তা ও স্থায়ী সমাধান নিশ্চিত করার জোর দাবি জানান। বিশেষ অতিথির বক্তব্যে মোহাম্মাদ নাশির উদ্দিন শিক্ষকদের ন্যায্য অধিকার আদায়ে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান এবং সংগঠনের কার্যক্রমের ধারাবাহিকতা বজায় রাখার প্রত্যয় ব্যক্ত করেন।
​এ সময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আন্তর্জাতিক মানবাধিকার সাংবাদিক সংস্থার সাধারণ সম্পাদক সাংবাদিক মোঃ রনি মল্লিক ও।

​মাওলানা মোহাম্মদ নুরুল্লাহর প্রাণবন্ত সঞ্চালনায় এবং মাওলানা মোহাম্মদ ইদ্রিসুর রহমানের সভাপতিত্বে আলোচনা সভায় স্থানীয় শিক্ষক ও সংশ্লিষ্ট ব্যক্তিরা অংশ নেন। সভাপতির বক্তব্যে শিক্ষকদের ন্যায্য মর্যাদা প্রতিষ্ঠায় সংগঠনের ভূমিকা তুলে ধরে ভবিষ্যতেও কার্যক্রম অব্যাহত রাখার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করা হয়।​সবশেষে দেশ, জাতি ও শিক্ষকদের কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মোনাজাতের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়

সর্বশেষ

  • প্রকাশক ও সম্পাদক : প্রিন্স মন্ডল অলিফ বার্তা সম্পদাক : মোঃ জাকির হোসেন
  • আইটি ইনর্জাচ : আসমা-উল-হুসনা মোবাইল : 01737208208
অফিস : বার্তা ও বাণিজ্যিক কার্যালয় , ৩৭/৬, আজিমপুর রোড, আজিমপুর, ঢাকা-১২০৫ ইমেইল : buletin247@gmail.com, 01711977369

Developed by bditsupport

PhotoCard Icon
Create PhotoCard