ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে উপযুক্ত জ্বালানি সরবরাহকারি প্রতিষ্ঠান নির্বাচন করার লক্ষ্যে কমিটি গঠন | বিডি-প্রেস 24 ডট কম

ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে উপযুক্ত জ্বালানি সরবরাহকারি প্রতিষ্ঠান নির্বাচন করার লক্ষ্যে কমিটি গঠন

6 May 2026, 5:11:20

ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে উপযুক্ত জ্বালানি সরবরাহকারি প্রতিষ্ঠান নির্বাচন করার লক্ষ্যে কমিটি গঠন

এইচ এম জাকির :
ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে সর্বাধিক উপযুক্ত জ্বালানি সরবরাহকারী প্রতিষ্ঠান নির্বাচন করার লক্ষ্যে কমিটি গঠন করা হয়েছে। গত ০৩/০৫/২০২৬ইং তারিখে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের সচিব মোহাম্মদ আসাদুজ্জামান এর স্বাক্ষরিত( যার সা: নং – ৪৬.১০.০০০০.০১৭.২৬.৭৩০.১৮-১৬৯) একটি অফিস আদেশের মাধ্যমে পাঁচ সদস্য বিশিষ্ট কমিটি গঠনের বিষয়টি জানানো হয়। ডিএনসিসি সচিব মোহাম্মদ আসাদুজ্জামান অফিস আদেশের মাধ্যমে জানান ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের কার্যক্রম,অবস্থান, সরবরাহ সক্ষমতা,অভিজ্ঞতা,আর্থিক সক্ষমতা ও নিরবিছিন্ন জ্বালানি সরবরাহ নিশ্চিত করতে নির্ধারিত মানদন্ড,শর্তাবলী ও যোগ্যতা অনুযায়ী সর্বাধিক উপযুক্ত জ্বালানি সরবরাহকারী প্রতিষ্ঠান নির্বাচন করার লক্ষ্যে প্রাপ্ত আবেদনসমূহ যাচাই-বাছাই করার লক্ষ্যে নিম্নলিখিত কমিটি অনুমোদন করা হলো। ৫ সদস্য বিশিষ্ট উক্ত কমিটির আহবায়ক করা হয়েছে ডিএনসিসি পরিবহনের মহাব্যবস্থাপককে,সদস্য সচিব করা হয়েছে ডিএনসিসি পরিবহনের ব্যবস্থাপককে। এছাড়াও সদস্য রয়েছেন তিনজন যথাক্রমে ডিএনসিসি যান্ত্রিক সার্কেলের তত্ত্বাবধায়ক প্রকৌশলী, বজ্র ব্যবস্থাপনা বিভাগের তত্ত্বাবধায়ক প্রকৌশলী এবং স্বাস্থ্য বিভাগের উপ প্রধান স্বাস্থ্য কর্মকর্তা। অফিস আদেশে কমিটির কার্য পরিধি নির্ধারণ করে জানানো হয় ঢাকা উত্তর সিটি কর্পোরেশন কর্তৃক নির্ধারিত মানদন্ড, শর্তাবলী ও যোগ্যতা অনুযায়ী সর্বাধিক উপযুক্ত জ্বালানি সরবরাহকারী প্রতিষ্ঠান/ প্রতিষ্ঠানসমূহের সাথে পিপিএ-২০০৬ এবং পিপিআর-২০২৫ এর বিধি ৯৮(২) অনুসরণে সরাসরি ক্রয় পদ্ধতি (DPM) অনুযায়ী উক্ত কমিটি চুক্তি সম্পাদনের সুপারিশ করবেন।

বিডি-প্রেস 24 ডটকম কর্তৃক প্রকাশিত সংবাদ, ছবি, তথ্য ইত্যাদির অননুমোদিত ব্যবহার কপিরাইট আইন অনুসারে শাস্তিযোগ্য।

এই আইন লঙ্ঘনকারী যেকোনো ব্যক্তি বা সংস্থার বিরুদ্ধে ব্যবস্থাপনা কর্তৃক যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

মন্তব্য: