ঠাকুরগাঁওয়ে ৮১ তম বুনিয়াদী প্রশিক্ষণ কোর্সের কর্মকর্তাগণের পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত | বিডি-প্রেস 24 ডট কম
হোম / আঞ্চলিক / বিস্তারিত

ঠাকুরগাঁওয়ে ৮১ তম বুনিয়াদী প্রশিক্ষণ কোর্সের কর্মকর্তাগণের পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

29 September 2026, 12:24:18

ঠাকুরগাঁওয়ে ৮১ তম বুনিয়াদী প্রশিক্ষণ কোর্সের কর্মকর্তাগণের পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

গীতি গমন চন্দ্র রায় গীতি, স্টাফ রিপোর্টারঃ

ঠাকুরগাঁওয়ে ২৮ সেপ্টেম্বর ২০২৬ খ্রি. তারিখ ১২:০০ ঘটিকায় ঠাকুরগাঁও জেলা পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে ৮১তম বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সে অংশগ্রহণকারী কর্মকর্তাগণের সাথে পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঠাকুরগাঁও জেলার সম্মানিত পুলিশ সুপার জনাব মোঃ বেলাল হোসেন।উক্ত অনুষ্ঠান সভায় ৮১তম বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সে অংশগ্রহণকারী কর্মকর্তাগণের অবগতির জন্য জেলা পুলিশের পক্ষ থেকে জেলা পুলিশের সার্বিক কার্যক্রমের ওপর প্রস্তুতকৃত একটি ডিজিটাল প্রেজেন্টেশন উপস্থাপন করা হয়।এবং পরবর্তীতে জেলা পুলিশের বিভিন্ন কার্যক্রম সম্পর্কে কর্মকর্তাগণের সাথে মুক্ত আলোচনা অনুষ্ঠিত হয়।

পুলিশ সুপার, ঠাকুরগাঁও জেলায় নবাগত ৮১তম বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের কর্মকর্তাগণকে জেলা পুলিশের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানান।একই সঙ্গে তিনি কর্মকর্তাগণের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন। সর্বশেষ তিনি বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের কর্মকর্তাগণের ভবিষ্যৎ কর্মজীবনের উত্তরোত্তর সাফল্য কামনা করেন।সে সময় আরও উপস্থিত ছিলেন জনাব মোঃ খোদাদাদ হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ); জনাব মোঃ আলমগীর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্); জনাব প্রকৃতি ইসলাম, সহকারী পুলিশ সুপার (শিক্ষানবিশ), ঠাকুরগাঁও; সহ জেলা পুলিশের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাগণ এবং ৮১তম বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সে ঠাকুরগাঁও জেলায় আগত কর্মকর্তাগণ।

বিডি-প্রেস 24 ডটকম কর্তৃক প্রকাশিত সংবাদ, ছবি, তথ্য ইত্যাদির অননুমোদিত ব্যবহার কপিরাইট আইন অনুসারে শাস্তিযোগ্য।

এই আইন লঙ্ঘনকারী যেকোনো ব্যক্তি বা সংস্থার বিরুদ্ধে ব্যবস্থাপনা কর্তৃক যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

মন্তব্য:

PhotoCard Icon
Create PhotoCard